শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | GAS: লক্ষ্য মহিলা ভোট, উজ্জ্বলা যোজনায় ভর্তুকি আরও ১ বছর

Sumit | ০৭ মার্চ ২০২৪ ০২ : ০৮Sumit Chakraborty
বীরেন ভট্টাচার্য,দিল্লি: লক্ষ্য মহিলা ভোট। লোকসভা নির্বাচনের একবারে দোড়গোরায় উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার প্রতি ভর্তুকির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে দিল মোদি সরকার। ফলে এই প্রকল্পের আওতায় সিলিন্ডার প্রতি সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হবে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত। আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী পীযুষ গোয়েল।
নারী দিবসের আগের সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেন, "২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ভর্তুকির মেয়াদ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর জন্য কেন্দ্রীয় সরকারের খরচ হবে ১২,০০০ কোটি টাকা।" এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক নারী দিবসে দেশের মহিলাদের প্রতি মোদি সরকারের উপহার বলে মন্তব্য করেছেন পীযুষ গোয়েল। সরকারি কর্মচারিদের জন্যও সুখবর দিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারি কর্মচারি এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতার হার ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা করল মোদি সরকার। ১ জানুয়ারি ২০২৪ থেকে প্রযোজ্য হবে এই বর্ধিত মহার্ঘ ভাতা। এরফলে ৫০ লক্ষ কর্মচারি এবং ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বাড়ি ভাড়া বাবদ ভাতা বৃদ্ধির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গ্র্যাচুইটি সহ অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রেও ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান ২০২৪-২৫ অর্থবর্ষে কাঁচা পাটের দাম কুইন্টাল প্রতি ২৮৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য বেড়়ে হল কুইন্টাল প্রতি ৫,৩৩৫ টাকা। এরফলে বাংলা, অসমের মতো রাজ্যগুলির পাট চাষিরা উপকৃত হবেন বলে জানিয়েছেন পীযুষ গোয়েল।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া