শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৭ মার্চ ২০২৪ ২২ : ২৪Rajat Bose
এরপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে একহাত নিয়েছেন মমতা। বললেন ‘কাল থেকে আপনার রায় জনগণ দেবে।’
বৃহস্পতিবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে সল্টলেকের বিজেপি অফিসে গিয়ে দলীয় পতাকা হাতে তুলে নেন। তাঁর কিছুক্ষণ পর মমতা বলেন, ‘বিচারকের চেয়ারে বসে বিজেপিতে যোগদান করেন। এঁদের থেকে বিচার পাবেন! বিজেপি যা বলছে তাই করছেন। অভিষেকের নাম করে রোজ গালাগালি দিত। আমি খুশি এঁদের মুখোশটা খুলে পড়েছে।’ রাজ্যে স্কুল নিয়োগ দুর্নীতি মামলার প্রসঙ্গে খোঁচা দিয়ে এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আপনি হাজার হাজার ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। আপনি যেখানেই দাঁড়ান আমি সেখানে ছাত্র–ছাত্রীদের নিয়ে যাব।’ মমতার দাবি, রাজ্যে ৫ লক্ষ চাকরি ‘রেডি’ আছে।
রাজ্যে এসে গত তিনটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্দেশখালি নিয়ে সরব হন। বুধবার বারাসতের সভা থেকে তিনি বলেন, সন্দেশখালি গোটা বাংলায় ঝড় তুলবে। এদিন সন্দেশখালি প্রসঙ্গে মমতা বলেন, ‘কিছু কিছু ঘটনা অনেক সময় জানাও থাকে না। আমি তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করতেও চিন্তা করি না। বিজেপি বলছে এরাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। আমি চ্যালেঞ্জ করছি এটা সবথেকে নিরাপদ রাজ্য। মণিপুর বা হাথরস যখন জ্বলছিল তখন আপনারা কোথায় ছিলেন? বাংলায় আপনারা ৪৫৫টা টিম পাঠিয়েছেন। মণিপুরে কটা টিম পাঠিয়েছেন, হাথরসেই বা কটা টিম এসেছিল?’
রবিবার ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের সভা। সকলকে ওইদিন ব্রিগেডে আসার আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘বাংলাকে বাঁচাতে হলে গর্জন করতে হবে। দলে দলে ব্রিগেড আসুন।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?