বৃহস্পতিবার ২১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | TMC: নারী অধিকার নিয়ে রাজপথে মমতা, মিছিলে সন্দেশখালির মহিলারা

Riya Patra | ০৭ মার্চ ২০২৪ ২০ : ৩৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: "মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার "স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার শহরের রাজপথে বাংলার শাসক দল। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর সঙ্গে পা মিলিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। মিছিলে উপস্থি অরূপ বিশ্বাস, শশী পাঁজা, নয়না বন্দ্যোপাধায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, শান্তনু সেন, জুন মালিয়া, কৃষ্ণা চক্রবর্তী, দেবশীস কুমার, রত্না চ্যাটার্জি, সুস্মিতা দেব, লাভলি মৈত্র সহ দলের প্রথম সারির নেতা-নেত্রীরা। মিছিলের সামনের সারিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে মহিলা নেতৃত্ব। উল্লেখযোগ্যভাবে, মিছিলে রয়েছেন সন্দেশখালির মহিলারা। সন্দেশখালির মহিলাদের সম্মানহানি হয়েছে তৃণমূল জামানায়, এই অভিযোগ তুলে যখন সরব রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি, তখন মমতার মিছিলে তাঁরা। হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা "সন্দেশখালির মা বোনেদের নিয়ে প্রধানমন্ত্রীর রাজনীতি করা বন্ধ হোক", "সন্দেশখালিকে মণিপুর হতে দেব না, আমরা সবাই দিদির হাত ছাড়ব না।" আজকাল ডট ইনকে সন্দেশখালির মহিলারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁদের সমস্যা দূর করেছেন, এখন আর আতঙ্ক নেই তাঁদের। সন্দেশখালির সাবিত্রী সরকার বলেন, "দিদির পাশে হেঁটেছি। কোনওদিন কল্পনা করতে পারিনি। আমি গর্বিত। আমাদের সমস্যা দূর হয়ে গিয়েছে। প্রশাসন আমাদের কথা শুনেছে। ক্যাম্প বসানো হয়েছে। বেশির ভাগ জমি আমরা ফিরে পেয়েছি। আমরা সুস্থ আছি, ভাল আছি। দিদি দ্রুত হাতে কড়া ব্যবস্থা নিয়েছে। কিছু সমস্যা রয়েছে, সেগুলোও খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। "

কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে তৃণমূলের এই মিছিল।শেষ হবে ডোরিনা ক্রসিং-এ। অন্যদিকে যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজপথে, সেদিনই সন্দেশখালি যাওয়ার চেষ্টা করছে বিজেপির মহিলা মোর্চা। নিউটাউনে তাঁদের বাধা দেওয়া হয়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া