শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ৩১ অক্টোবর ২০২৩ ১৭ : ৪৬Pallabi Ghosh
মিউজিয়াম অফ প্রহিবিটেড আর্ট সম্প্রতি তাদের দরজা খুলে দিয়েছে আমজনতার জন্য। এখানে একদিকে যেমন সারা বিশ্বের বিভিন্ন দেশের সব নিষিদ্ধ শিল্প রয়েছে আবার রয়েছে এমন শিল্প, যা শিল্পী নিজেই বাতিল বা ব্যান করে দিয়েছেন। তবে মজার ব্যাপার হল, এই মিউজিয়ামে এক ছাতার তলায় রয়েছে ব্যাংকসি, ফ্রান্সিসকো ডে গোয়া, পাবলো পিকাসো। বলতে পারেন এঁদের তিনজনের মধ্যে কমন ফ্যাক্টর কী রয়েছে? এঁরা প্রত্যেকেই জীবনে সেন্সরশিপের মুখোমুখি হয়েছেন।
তবে এই নিষিদ্ধ তালিকা বেছে নেওয়ার ক্ষেত্রে মিউজিয়ামের পক্ষ থেকে কোনও বাদবিচার করা হয়নি। ধর্মীয় রীতিনীতিকে নিয়ে মস্করা, যৌনতা সম্পর্কিত ন্যায়নীতিকে তোয়াক্কা না করা, সামাজিক বিধিনিষেধকে এক প্রকার উড়িয়ে দিয়ে তৈরি অনেক শিল্পকর্ম জায়গা পেয়েছে এখানে। তবে এই মিউজিয়ামের গবেষণার কাজ প্রশংসনীয়। প্রতিটি পেন্টিং বা ভিডিও বা স্কেচের সঙ্গে ব্যাখ্যা রয়েছে কেন শিল্পকর্মটি নিষিদ্ধ ঘোষণা করেছিল কোন দেশের প্রশাসন বা কোন গোষ্ঠী। এছাড়া খবরের কাগজের কাটিংও দেওয়া রয়েছে , যাতে দর্শক সহজেই বুঝতে পারেন।
কার্লোস গুয়েরা, এই অভিনব মিউজিয়ামের কিউরেটর জানান, 'বর্তমানে ২০০র বেশি শিল্পকর্ম রাখা রয়েছে এই মিউজিয়ামে। ব্যাপারটায় অনেকে অবাক বা মজা পেলেও, এই মিউজিয়ামের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে সারা বিশ্ব জুড়ে সেই সমস্ত শিল্পীদের যাঁরা শুধু নিষিদ্ধ হয়েছেন তাই নয়,আক্রান্ত হয়েছেন, আক্রমণের মুখোমুখি হয়েছেন বা শাস্তি পেয়েছেন। বলাই বাহুল্য, শিল্প এবং শিল্পীকে নিষিদ্ধ করার প্রবণতা এখনও রয়েছে অনেক দেশেই। তবে এর সাথে সাথেই সাধারণ মানুষ তাঁদের বিচারবুদ্ধি দিয়ে পর্যালোচনা করে এই শিল্পীদের অধিকার নিয়ে সরব হয়েছেন।'
এই মিউজিয়ামে জায়গা করে নিয়েছে ৯/১১ র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সহ একাধিক হত্যাকাণ্ডের সাথে যুক্ত সন্ত্রাসবাদীদের আঁকা, যারা বর্তমানে গুয়াতনামা বের কারাগারে রয়েছে। এছাড়া একটি আঁকা রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে স্ট্যাচু অফ লিবার্টি জলের তলায় নিমজ্জিত।
এই মিউজিয়াম বিতর্কিত,তবে কেউ কেউ বলছেন, মানবাধিকারের দিকটি তুলে ধরার যে বৃহত্তর প্রচেষ্টা রয়েছে, সেটা অস্বীকার করা যায় না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?