রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | DARK WEB : ৮১ কোটির বেশি ভারতীয়ের আধার, পাসপোর্ট তথ্য বিক্রি!

Sumit | ৩১ অক্টোবর ২০২৩ ১৭ : ৪১Sumit Chakraborty
বীরেন ভট্টাচার্য, দিল্লি : ৮০ কোটির বেশি ভারতীয় নাগরিকের ব্যক্তিগত, আধারের তথ্য বিক্রির জন্য পাওয়া যাচ্ছে ডার্ক ওয়েবে। একটি মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থার রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে আধার এবং পাসপোর্টের তথ্য, নাম, ফোন নম্বর, ঠিকানা সহ অন্যান্য ব্যক্তিগত তথ্য। বিক্রির জন্য এই তথ্য আপলোড করা হয়ছে ডার্ক ওয়েবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরে থাকা নাগরিকদের নানান গোপনীয় এবং স্পর্শকাতর তথ্যও অনলাইনে ফাঁস হয়েছে বলে খবর। মোট সাড়ে ৮১ কোটি ভারতবাসীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে বলে জানিয়েছে মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা। মার্কিন সংস্থার রিপোর্ট অনুযায়ী, গত ৯ অক্টোবর ডার্ক ওয়েবে একটি পোষ্ট করা হয়। ভারতীয় নাগরিকদের আধার ও পাসপোর্টের তথ্য বিক্রির কথা বলা হয় সেই পোষ্টে। সাড়ে ৮১ কোটি ভারতীয় নাগরিকের তথ্যের জন্য ৮০,০০০ ডলার দাম চাওয়া হয়। তবে ভারতের স্পর্শকাতর ও গোপনীয় তথ্য ফাঁসের ঘটনা এই প্রথম নয়। গত আগস্টে ভারতের অজানা একটি তদন্তকারী সংস্থার তথ্য বিক্রির পোষ্ট করা হয় ডার্ক ওয়েবে। সেই তথ্যের পরিমাণ ছিল প্রায় ১.৮ টেরাবাইট। ২০২২ সালের আগস্টে আধার কর্তৃপক্ষ অর্থাৎ ইউআইডিএআই এর কাজ পরীক্ষা করে সিএজি। পরে রিপোর্টে জানানো হয়, তথ্যের সুরক্ষা এবং গোপনীয়তা রক্ষার জন্য পর্যাপ্ত পদক্ষেপ করা হচ্ছে না। ২০০৯ সালে চালু করা হয় আধার। তারপর থেকে এখনও পর্যন্ত মোট ১৪০ কোটি আধার কার্ড বিলি করেছে কেন্দ্রীয় সরকার তথা ইউআইডিএআই। আধার এবং পাসপোর্টের তথ্য ফাঁস হওয়া এবং তা বিক্রির জন্য ডার্ক ওয়েবে আসা, দেশের তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই সমস্ত তথ্য ডার্ক ওয়েবের মাধ্যমে কিনে নিয়ে ব্যাঙ্ক জালিয়াতি অর্থাৎ অনলাইন ব্যঙ্কিং পদ্ধতিতে প্রতারণা, আয়কর রিটার্নের নামে প্রতারণা থেকে শুরু করে নানান সাইবার অপরাধ সংগঠিত করা হচ্ছে। ডার্ক ওয়েবে ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে নাম, বাবার নাম, ফোন নম্বর, বাবার নম্বর, ফোন নম্বর, অন্যান্য নম্বর, পাসপোর্ট নম্বর, আধার নম্বর, বয়স,লিঙ্গ, ঠিকানা, জেলা, পিনকোড এবং রাজ্য। দেশে তথ্যের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। কেন্দ্রীয় সরকার তথ্যের সুরক্ষা রক্ষা করতে পর্যাপ্ত পদক্ষেপ করছে না বলে অভিযোগ বিরোধীদের। এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনার সময় চালু করা কোউইন পোর্টাল থেকেও নাগরিকদের তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল। যদিও তা স্বীকার করেনি মোদি সরকার। এবার ভারতীয় নাগরিকেদর ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া নিয়েও কোনও মন্তব্য করেনি কেন্দ্র।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া