শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | VOTE: এক দেশ এক ভোট নিয়ে রিপোর্ট নির্বাচন ঘোষণার আগেই

Sumit | ০৬ মার্চ ২০২৪ ২৩ : ০৬Sumit Chakraborty
বীরেন ভট্টাচার্য,দিল্লি: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই এক দেশ এক নির্বাচন নিয়ে চূড়ান্ত রিপোর্ট জমা দেবে আইন কমিশন। মার্চের দ্বিতীয় সপ্তাহে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগেই সারা দেশে লোকসভা, বিধানসভা এবং স্থানীয় প্রশাসনে নির্বাচনের প্রক্রিয়া একসঙ্গে সংগঠিত করা নিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রকে চূড়ান্ত রিপোর্ট জমা দেবে কমিশন। ২০২৯ সালের মধ্যে সারা দেশে সব স্তরের নির্বাচন একসঙ্গে করতে একাধিক সংবিধান সংশোধনের সুপারিশ করেছেন আইন কমিশনের চেয়ারম্যান ঋতুরাজ অবস্থি।
একসঙ্গে নির্বাচন করার জন্য আইন কমিশনের সুপারিশ করা সংবিধান সংশোধনের মধ্যে রয়েছে জনপ্রতিনিধি আইন ১৯৫১। একসঙ্গে নির্বাচন করার জন্য সংবিধানে একটি পৃথক অনুচ্ছেদ যুক্ত করা হতে পারে বলেও সূত্রের খবর। এছাড়াও একটি অভিন্ন ভোটার তালিকার বিষয়টিও যুক্ত করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সূ্ত্রের খবর, বেশিরভাগ সুপারিশেই অনুমোদন দিয়েছে রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি। বর্তমানে সংবিধানের ১৫তম অনুচ্ছেদে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আইনি দিক উল্লেখ করা হয়েছে। এবার তারসঙ্গে ১৫এ নামে পৃথক একটি অনুচ্ছেদ যুক্ত হতে পারে বলে সূত্রের খবর। সেখানেই একসঙ্গে সর্বস্তরের নির্বাচন প্রক্রিয়া এবং অভিন্ন ভোটার তালিকার বিষয়টি যুক্ত করা হবে। একসঙ্গে নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত প্রশ্ন রয়েছে, তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, যদি কোনও রাজ্য সরকারের পতন হয় সময়ের আগে, সেক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে? আইন কমিশনের প্রস্তাব, ৫ বছরের আগে কোনও সরকারের পতন হলে অথবা ত্রিশঙ্কু বিধানসভা হলে সেক্ষেত্রে বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে একটি ঐক্যবদ্ধ সরকার গঠন করা হবে। যদি সেই প্রচেষ্টা ব্যর্থ হয়, তাহলে বাকি সময়ের জন্য নির্বাচন বা এককথায় উপনির্বাচন করা হবে।
২১তম আইন কমিশনের তরফে রিপোর্টে বলা হয়েছিল, একসঙ্গে নির্বাচন করা হলে অর্থ বাঁচবে ঠিকই, তবে বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে তা সম্ভব নয়। সেই কারণেই একসঙ্গে নির্বাচনের পাশাপাশি সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে ২২তম আইন কমিশন। ২১তম আইন কমিশনের তরফে বলা হয়, যদি ত্রিশঙ্কু বিধানসভা অথবা লোকসভা হয়, তাহলে রাজ্যপাল অথবা রাষ্ট্রপতি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল, তাদের প্রাক ভোট অথবা ভোট পরবর্তী জোটসঙ্গীদের সরকার গড়ার সুযোগ দেবেন। যদি সেভাবে সরকার গঠন না করা যায়, তাহলে সর্বদল বৈঠক ডাকবেন রাষ্ট্রপতি অথবা রাজ্যপাল। সেই প্রচেষ্টা ব্যর্থ হলে অন্তবর্তীকালীন নির্বাচন সংগঠিত করা হবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া