বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Abhijit Gangopadhyay: 'বিজেপিতে যোগ দিচ্ছি', সাংবাদিক বৈঠক ডেকে ঘোষণা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Riya Patra | ০৫ মার্চ ২০২৪ ১৯ : ৫৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: জল্পনা ছিল, সেই জল্পনাতেই সিলমোহর দিলেন তিনি। জানিয়ে দিলেন যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কিছু পরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই সাফ জানিয়ে দিলেন, "বিজেপিতে যোগ দিচ্ছি।" কবে যোগদান করবেন? জানিয়ে দিলেন, সম্ভবত ৭ মার্চ তিনি যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে। গত কয়েকদিন ধরে জোর জল্পনা, বিজেপিতে যোগ দিয়েই তিনি তমলুক আসন থেকে লড়বেন। তবে কী বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে? তিনি জানালেন, বিজেপির শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে, সেটাই শেষ কথা। টিকিট পান বা না পান, গেরুয়ায় শিবিরের কর্মসূচি রূপায়নই তাঁর একমাত্র লক্ষ্য। তবে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে সোজা বিজেপিতে কেন? সেই উত্তরে তিনি জানিয়ে দিলেন, বিজেপি একমাত্র সর্বভারতীয় দল, যারা তৃণমূলের মত একটা দলের বিরুদ্ধে লড়ছে। এদিনও তাঁর গলায় রাজ্য সরকারের প্রতি কটাক্ষ। তিনি বলেন, শাসক দলের তরফ থেকে বারবার আক্রমণ করা হয়েছে, অপমানজনক কথা বলা হয়েছে, তাঁরাই অনুপ্রেরণা জুগিয়েছেন।


বিজেপিতে যোগ দেওয়ার কারণ হিসেবে প্রাক্তন বিচারপতি আঙুল তুলেছেন শাসক দলের দিকেই। বলেন, "তৃণমূলই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। আমি বিচারপতি থাকাকালীন বিভিন্ন ভাবে ওঁরা আমার দিকে আঙুল তুলেছে। আমাকে আক্রমণ করেছে। সে কারণেই রাজনীতিতে আসা। বিজেপি একটা সর্বভারতীয় দল। দেশের উন্নতিতে ওদের অবদান রয়েছে। আমি সিপিএমেও যোগ দিতে পারতাম। কিন্তু আমি ধর্মে বিশ্বাস করি, মন্দিরে যাই। সে কারণে আমি মনে করেছি সিপিএম আমার জন্য নয়। কংগ্রেসে পুরোটাই পরিবারতন্ত্র চলে। জয়রাম রমেশ রাহুল গান্ধীর থেকে অনেক বেশি শিক্ষিত। তাও ওনাকে কোনো পদ দেওয়া হয় না। সে কারণে আমি মনে করি ভারতীয় জনতা পার্টিই আমার জন্য ভাল।"

তিনি আরও বলেন, "গত এক সপ্তাহ ধরে আমি ভেবেছি বিজেপিতে যোগদানের কথা। আমি ওদের সঙ্গে যোগাযোগ করি। বিজেপির তরফেও আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বিচারপতি থাকাকালীন সাধারণ মানুষের পাশে যেভাবে থেকেছি, রাজনীতিবিদ হিসেবেও সেভাবেই থাকব।" বিচারপতি থাকাকালীন যেভাবে সোজাসাপটা রায় দিতেন রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করার পরেও সেভাবেই জানালেন, তৃণমূল নড়বড়ে হয়ে গিয়েছে। দুটো তিনটে অ্যারেস্ট হলেই গোটা দেশটা ভেঙে পড়বে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া