বুধবার ২৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | KEJRIWAL : গ্রেপ্তার হতে পারেন কেজরিওয়াল, আশঙ্কা আপের

Sumit | ৩১ অক্টোবর ২০২৩ ১৪ : ১৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক :  গ্রেপ্তার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।মঙ্গলবার এমনটাই আশঙ্কা প্রকাশ করল আপ। ২ নভেম্বর আর্থিক তছরুপ মামলায় ইডি ডেকে পাঠিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে।সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে মনে করছে আপ নেতৃত্ব। আপের নেতারা মনে করেন,বিজেপি তাদের দলের শীর্ষ নেতৃত্বকে গারদের পিছনে পাঠিয়েই ক্ষান্ত হবেন। ২ নভেম্বর ইডি কেজরিওয়ালের বয়ান রেকর্ড করতে পারেন বলে মনে করছে আপ নেতৃত্ব। এই প্রথম তাকে ইডির মুখোমুখি হতে হবে। এর আগে এপ্রিল মাসে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। একটি সাংবাদিক বৈঠক করে দিল্লির মন্ত্রী অতসী বলেন, বিজেপি আপকে নির্বাচনে হারাতে না পেরে এবার কেজরিওয়ালকে নিশানা করেছে।যদি তাকে ইডি গ্রেপ্তার করে তবে তা হবে বিজেপির বিরুদ্ধে কথা বলার খেসারত। প্রসঙ্গত, আর্থিক তছরুপ মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন মনীষ শিশোদিয়া, সঞ্জয় সিং এবং সত্যেন্দ্র জৈন। যদিও সত্যেন্দ্র জৈন জামিন পেয়েছেন। আপ মনে করে, কেজরিওয়ালকে গ্রেপ্তার করার পর বিজেপি ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীদের ইডি এবং সিবিআই দিয়ে নিশানা করবে। ইডি, সিবিআইয়ের পরবর্তী নিশানায় রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তেজস্বী যাদব, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। অতসী জানান, আপের নেতারা জেলে যেতে ভয় পায় না। সংবিধান রক্ষার জন্য তারা শেষ পর্যন্ত লড়বে। এর আগেও তারা আপের ওপর আক্রমণ করেছে কিন্তু তার ফলে আপ আরও বেশি শক্তিশালী হয়েছে। সাধারণ মানুষের হয়েই লড়াই করবে আপ, জানাল আপ নেতৃত্ব। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া