সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৩ মার্চ ২০২৪ ০৩ : ৫৪Riya Patra
মুখ্যমন্ত্রী হিসেবে বারবার প্রকল্প, প্রশাসন, বিরোধীদের নিয়েই কথা শোনা যায় তাঁর মুখে। তার বাইরে রিয়েলিটি শোতে মুখ্যমন্ত্রীকে বেশ কিছুটা হালকা মেজাজেই দেখা গেলেও, সজাগ মুখ্যমন্ত্রী বার্তা দিলেন লড়াকু মেয়েদের জন্য। অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা ব্যানার্জিকে তিনি জানান, যে সমস্ত মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে চান, তাঁদের সাহায্যার্থে ৫ লক্ষ করে দেবে রাজ্য সরকার। ২ লক্ষ মানুষ এই সুযোগ পাবেন, দিদি নং ১- এর মাধ্যমে এই বার্তা আরও অনেকের মাঝেই ছড়িয়ে দিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, চাইলে "দিদি নং ১" এই বিষয়ে কো-অর্ডিনেট করতে পারে। তাঁর মতে, অনেকেই এতে উপকৃত হবেন। বাংলার দ্রব্য যাতে বিশ্বের দরবারে পৌঁছে যায় সেটাই লক্ষ্য। মুখ্যমন্ত্রী জানান বাংলার ব্যাগ, শাড়ি নিয়ে বৃহত্তর লক্ষ্যের কথা, দেউচা পচামি, রাজ্যের মানুষের কর্মসংস্থান নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানের সঞ্চালিকা মুখ্যমন্ত্রীর ছোটবেলা সম্পর্কে জানতে চাইলে, তিনি ফেলে আসা দিনের কথা বলেন। এক কথায় বলেন, "হারিয়ে গেছে" তাঁর ছোটবেলা। বাবার মৃত্যুর পর থেকে পড়াশোনা, সংসার চালানো, কাঁধে দায়িত্ব তুলে নেওয়া, রাত ৩টায় উঠে রান্না করা, স্কুলে পড়ানো, মায়ের হাতে রোজগারের টাকা তুলে দেওয়া, একে একে সব কথা ভাগ করে নিন সকলের সঙ্গে। মুখ্যমন্ত্রীর জন্মদিন দিয়ে বেশ ধোঁয়াশা ছিল, এদিন মুখ্যমন্ত্রী জানান, তাঁর জন্মদিন আসলে দুর্গাষ্টমীর দিন। পরিবার প্রসঙ্গে জানান, তাঁর প্রজন্মে তিনি যেমন তাঁর পরিবার ধরে রেখেছিলেন, পরবর্তী প্রজন্মে তেমন সেই দায়িত্ব পালন করছেন অভিষেক। মমতা ব্যানার্জি বলেন, "আমার প্রজন্মকে আমি ধরে রেখেছিলাম, এখনকার প্রজন্মকে ধরে রেখেছে অভিষেক।" নিজের রাজনীতির ধারণা নিয়েও কথা বলেন। সাফ জানান, "আমার রাজনীতি এখনকার রাজনীতি নয়। আমার রাজনীতি মনে সমাজনীতি।" অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান প্রজন্মকে সমাজ মাধ্যমকে সচেতনভাবে ব্যবহারের বার্তা দিয়েছেন। নিজের অনশন, ধর্নার কথাও তুলে ধরেন কথার মাঝে।
একের পর এক রাউন্ডে মুখ্যমন্ত্রী সহ চার প্রতিযোগী প্রশ্নের উত্তর দেন, কখনও রুটি বেলতেও দেখা গেল। যিনি কড়া ভাষায় বিরোধীদের সমালোচনা করেন, রাজ্য চালান, তাঁকে এই অনুষ্ঠানের মাধ্যমে একেবারে ঘরোয়া মেজাজে রুটি বেলতেও দেখা গিয়েছে। তাঁর ডায়েট কী? প্রশ্নে তিনি শরীরচর্চা, প্রাণায়ামের কথা বলেন। নিজের লেখা কবিতা পাঠ করে শোনান। ছবি আঁকেন ক্যানভাসে। গানের তালে পা মেলান, বাজান ধামসা।
২ ঘন্টার অনুষ্ঠানের শেষে এসে বলেন, অনুষ্ঠান নিয়ে নিজের অভিজ্ঞতার কথা। এদিনের পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, রূপঙ্কর বাগচী, অদিতি মুন্সী সহ বিশিষ্ট সংগীতশিল্পীরা। ট্রেলর, টিজারের পর রবিবাসরীয় সন্ধেয় দেখা মিলল হুল্লোড়ে, হালকা মেজাজে থাকা মুখ্যমন্ত্রীর। এই অনুষ্ঠানে এসে তিনি "আনন্দিত" বলেও জানান। অনুষ্ঠানের প্রথমভাগে গাওয়া হয় রাজ্য সঙ্গীত "বাংলার মাটি, বাংলার জল", শেষ হয় "বাংলায় গান গাই" দিয়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?