শনিবার ২৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০১ মার্চ ২০২৪ ০১ : ৪৮Riya Patra
দলীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমান সাংসদ থেকে শুরু করে একবারে নীচু তলার নেতা, কর্মীদের থেকে দল ও জনপ্রতিনিধিদের সম্পর্কে রিপোর্ট নিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। সেই রিপোর্টের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে। বিজেপি সূত্রের দাবি, প্রথম দফার যে শখানেক প্রার্থীর নাম ঘোষণা করা হবে, সেই তালিকাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম রয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গড়করির মতো পূর্ণ মন্ত্রীরা, দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ রাজ্যসভার যে সমস্ত সাংসদকে লোকসভা নির্বাচনে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে, তৃতীয় ক্যাটাগরিতে থাকবে কঠিন আসনগুলির প্রার্থীরা। কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে মূলত দক্ষিণ এবং হিন্দি বা গোবলয়ের আসনগুলিতে জোর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তারমধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাটও ছিল বৈঠকের আলোচ্য মূল বিষয়। দক্ষিণের রাজ্যগুলির মধ্যে কেরল এবং তেলেঙ্গানাকে গুরুত্ব দিয়েছে বিজেপি। অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব এবং তামিলনাড়ুতে স্থানীয় দলের সঙ্গে আসন সমঝোতা পর্ব বকেয়া থাকায় আপাতত স্থগিত রয়েছে।
সূত্রের দাবি, বারাণসী থেকে হ্যাটট্রিক করতে চান মোদি। গান্ধীনগর থেকেই ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন অমিত শাহ। মধ্যপ্রদেশের গুনা-শিবপুরী থেকে লড়তে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রথম তালিকায় অসমের ডিব্রুগড় থেকে প্রার্থী হিসেবে উঠে আসতে পারে সর্বানন্দ সোনোওয়ালের নাম। লোকসভা নির্বাচনে চমক হিসেবে উঠে আসতে পারে শিবরাজের নাম। সূত্রের খবর, তাঁকে কূর্সি থেকে সরানোর সময়েই লোকসভায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে সরিয়ে সেই কেন্দ্রে শিবরাজ সিং চৌহ্বানকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও নিজের এলাকা বিদিশা থেকে দাঁড়াতে চেয়েছেন "মামা"। রবিবার সন্ধ্যা অথবা সোমবার প্রথমার্ধে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?