শনিবার ২৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ০৩ : ২৬Kaushik Roy
জমায়েত হওয়া কয়েক হাজার উদ্বেলিত জনজাতি নারী-পুরুষ কর্মী সমর্থকের "বুবাগ্রা জিন্দাবাদ" জয়ধ্বনি তখন বড়মুড়ার নীল পাহাড়ের গা থেকে বার বার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল। ঠিক যেমন করে, ২০১৮-র বিধানসভা ভোটের আগে কাছেরই খামতিংবাড়িতে দলের দিনের জাতীয় সড়ক অবরোধ থেকে "তিপ্রাল্যান্ড জিন্দাবাদ" ধ্বনির প্রতিধ্বনি ফিরে গিয়েছিল। তখন নেতা ছিলেন এন সি দেববর্মা। তাঁর দল আইপিএফটি পরে বিজেপি মন্ত্রিসভায় যোগ দেয়। তিনি মন্ত্রী হন। অবশ্য প্রদ্যোতকিশোর আগেই ঘোষণা করেছেন, তাঁর ধন সম্পদ রাজপ্রাসাদ বৈভবের অভাব নেই। কোনো মন্ত্রী হতেও চান না। তাঁর লড়াই নিজের জন্য নয়, তিপ্রাসা বা ত্রিপুরার জনজাতি সন্তানদের সমস্যার স্থায়ী সাংবিধানিক সমাধানের জন্য। সেটা যে কী, স্পষ্ট বলেননি। তবে বিভিন্ন সময়ে বলেছেন, তাঁদের পরিবারের শাসিত "স্বাধীন" ত্রিপুরা রাজ্য ১৯৪৯ সালে ভারতে যোগ দেওয়ার পর থেকে তিপ্রাসারা নাকি নিজ ভূমে পরবাসী হয়ে গেছেন। এর সাংবিধানিক সমাধান করতে হবে।
তাঁর ইঙ্গিত, "তিন দিনে পৃথক উত্তরাখন্ড রাজ্য হতে পারে, তিন ঘন্টায় জম্মু-কাশ্মীর তিন ভাগ হতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে এক বছরেও কেন্দ্র প্রতিশ্রুতি পালন করছে না।" কথায় স্পষ্ট, ২০২৩ বিধানসভা ভোটের আগে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে কোনো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন উন্মাদনাময় "গ্রেটার তিপ্রাল্যান্ড" ধ্বনিতে তিনি প্রবল অ্যান্টি ইনকাম্বেন্সি ঢেউয়ের মধ্যেও জাতিগত ভোট বিভাজনের পথে বিজেপিকে সরকারে ফিরতে সাহায্য করেছিলেন। এবার লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারের কী "লিখিত প্রতিশ্রুতি" আসে তার অপেক্ষায় তেলিয়ামুড়ার বড়মুড়াতে "আমরণ অনশন" চালিয়ে যাচ্ছেন মথা-র নেতা কর্মীরা। পর্যবেক্ষক মহল মনে করছেন, প্রদ্যোতকিশোর যা-ই হাতে নিয়ে আসুন, লোকসভা ভোটের জন্য পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে শাসক জোটের পক্ষে জাতি-জনজাতির সমর্থন বিভাজনের ন্যারেটিভ প্রস্তুত করা হয়ে গেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?