শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ০২ : ০২Kaushik Roy
মঙ্গলবার রাজ্যসভার একটি আসনে ভোট হয় হিমাচলে। বিধায়ক সংখ্যার নিরিখে অনায়াসে জয় পাওয়ার কথা ছিল অভিষেকমনু সিংভির। কিন্তু দলের ৬ বিদ্রোহী বিধায়কের ক্রস ভোটিংয়ের জেরে তিনি হেরে যান। মোট ৯ জনের ক্রস ভোটিংয়ের জেরেই জেতা আসন হারাতে হয়। বিজেপি প্রার্থী হর্ষ মহাজন জয়ী হন। কংগ্রেসের একাংশ মনে করছে, দলের বিদ্রোহী বিধায়ক, যারা মঙ্গলবার রাজ্যসভার ভোটে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন তাঁদের পিছনে রয়েছেন বীরভদ্রের পুত্র বিক্রমাদিত্য। হিমাচলে কংগ্রেসের এই পরিস্থিতির জন্য বিক্রমাদিত্যকে কাঠগোড়ায় তুলছেন তারা। এদিনই বিধানসভার ৬ বিদ্রোহী বিধায়কের বিধায়ক পদ খারিজের আবেদনের শুনানি হয় বিধানসভার স্পিকারের সামনে। দলবিরোধী আইন মেনে এই শুনানি হয়। হিমাচল বিধানসভার স্পিকার কুলদীপ সিং পাঠানিয়া শুনানি শেষে রায়দান সুরক্ষিত রেখেছেন এদিন। এদিকে,কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ‘হিমাচলে সরকার বাঁচানোই এইমুহুর্তে আমাদের অগ্রাধিকার। কারণ সেখানকার মানুষ বিজেপিকে প্রত্যাখান করে আমাদের দলকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। সব বিধায়কের সঙ্গে কথা বলা হচ্ছে। শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।’ একইসঙ্গে জয়রাম ক্রস ভোটিংয়ের বিষয়টি নিয়ে দল কড়া পদক্ষেপ করতে পিছপা হবেনা। এদিকে, সরকার বাঁচাতে সুখুকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হতে পারে। এদিনই দুপুরে রটে যায় সুখু ইস্তফা দিয়েছেন। পরে অবশ্য সুখু দাবি করেন,‘আমি পদত্যাগ করিনি। আমাকে কেউ বলেওনি। আমি শেষ দেখে ছাড়ব। পাঁচ বছর সরকার চলবে।’ তিনি জানান, বিজেপির কিছু বিধায়ক নাকি তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন।
এদিকে, রাজ্যসভার ভোটে অপ্রত্যাশিত জয় পেয়েই বিজেপি দাবি তুলেছে মুখ্যমন্ত্রী সুখুর পদত্যাগের। কংগ্রেস সরকার গরিষ্ঠতা হারিয়েছে বলে দাবি তোলে তারা। কংগ্রেস সরকার ফেলতে আস্থাভোটের দাবি জানিয়ে রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লের কাছে দরবার করে বিজেপি। নেতৃত্ব দেন বিজেপি নেতা জয়রাম ঠাকুর। দাবি করেছেন, নীতিগত ভাবে কংগ্রেসের এই রাজ্যে আর ক্ষমতায় থাকার অধিকার নেই। এদিনই হিমাচল বিধানসভায় বাজেট অধিবেশনে হট্টগোল বাধে। বাজেট পাশ করানোর আগেই বিজেপি বিধায়কদের প্রবল বিরোধিতার মুখে পড়তে হয় সুখু সরকারকে। শেষ পর্যন্ত বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর-সহ ১৫ জন বিজেপি বিধায়ককে বহিষ্কার করে পাশ করানো হয় বাজেট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?