শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | Maldives: মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার শুরু

Pallabi Ghosh | ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ০১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের আদ্দু শহর থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের ‘প্রথম পর্যায়ের কার্যক্রম’ শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তর স্থানীয় গণমাধ্যম পিএসএমকে এ তথ্য নিশ্চিত করেছে। মালদ্বীপের আদ্দু শহরে অবস্থানরত ভারতীয় সেনাদের প্রতিস্থাপনের জন্য ভারতীয় বেসামরিক ক্রু’দের দেশটিতে আগমনের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে যে, আদ্দু থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের সময়সূচি সঠিক সময় এবং সঠিক নিয়মেই এগোচ্ছে।
এছাড়াও আদ্দু শহরে থাকা ভারতীয় একটি হেলিকপ্টার ‘রক্ষণাবেক্ষণের জন্য’ ভারতে ফেরত পাঠানোর পরিকল্পনার কথাও জানিয়েছে মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তর। বুধবার হেলিকপ্টারটিকে বহনকারী একটি ভারতীয় জাহাজ মালদ্বীপে পৌঁছনোর কথা রয়েছে।
মালদ্বীপের লামু অ্যাটলের কাধধুতে এবং হা ধালু অ্যাটলের হানিমাধুতে অবস্থানরত ভারতীয় সেনাদের প্রত্যাহারের বিষয়েও একই ধরনের আলোচনা হয়েছে। আগামী ১০ মে’র মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানায় মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, মালদ্বীপের নাগরিকদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য মিত্র দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক বাড়াতে বর্তমান সরকারের প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া