মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Kolkata GPO: কলকাতা জি পি ওর ২৫০ বছর

Kaushik Roy | ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ০০ : ২০Kaushik Roy
কৌশিক রায়: সময়টা ১৭৭৪ সাল। সেই বছরের ৩১ মার্চ বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংসের হাত ধরে ফোর্ট উইলিয়ামে যাত্রা শুরু হয়েছিল কলকাতা জেনারেল পোস্ট অফিসের। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে ২৫০ বছর। যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলাতে হয়েছে অনেক কিছুই। ২৭ ফেব্রুয়ারি কলকাতার যোগাযোগ ভবনে উন্মোচন করা হল কলকাতা জেনারেল পোস্ট অফিসের ২৫০ বছরের পূর্তি উপলক্ষ্যে বিশেষ লোগো। আগামী ৩১ মার্চ ২৫০ বছরের বর্ষপূর্তি হচ্ছে কলকাতা জিপিওর। তার আগে এদিন এই লোগো উন্মোচন অনুষ্ঠানে অতিথিদের বার্তা, আগামী দিনে আরও অনেক চমক আনতে চলেছে ভারতীয় ডাকবিভাগের কলকাতা শাখা। এদিন লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার, সিকিম এবং উত্তরবঙ্গের পোস্টমাস্টার জেনারেল অখিলেশ কুমার পাণ্ডে, দক্ষিণবঙ্গের পোস্ট মাস্টার জেনারেল এস.এস কুজুর এবং আরও বিশিষ্টজনেরা।


নীরজ কুমার বলেন, "২৫০ বছরের এই যাত্রায় বহু বাধা এসেছে কলকাতা জিপিওর সামনে। অনেকবার বদল করতে হয়েছে অফিস। এখন আর সেভাবে চিঠির চল নেই। তবে শহর থেকে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় সাধারণ মানুষের সেবায় পৌঁছে গিয়েছে কলকাতার ডাকবিভাগ। মানি অর্ডার থেকে পার্সেল পৌঁছে দেওয়া, বিভিন্ন বীমা করানো, কেন্দ্রের বিভিন্ন পরিকল্পনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কলকাতা জিপিও। যুগের সঙ্গে ডাকবিভাগকেও আমরা ডিজিটাল করে তুলেছি।" ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ১৪ থেকে ১৯ মার্চ আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। তার মধ্যে রয়েছে কলকাতা জিপিওর ওপরে অঙ্কন প্রতিযোগিতা, রয়েছে ডাকবিভাগকে কেন্দ্র করে ফটোগ্রাফি প্রতিযোগিতাও। চলন্ত ট্রামে আয়োজন করা হয়েছে প্রদর্শনীর। জলপথে হাওড়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে উন্মোচন করা হবে বঙ্গ তরী নামক বিশেষ ডাকটিকিটের। তিলোত্তমার ঐতিহ্যশালী বহুতল নিয়েও প্রকাশ করা হবে বিশেষ ডাকটিকিট। ২৫০ বছর উপলক্ষ্যে যে বিশেষ লোগো এদিন উন্মোচিত হয়েছে তাতে তুলে ধরা হয়েছে জিপিও অফিস এবং ঐতিহাসিক হাওড়া ব্রিজকে। যোগাযোগের মাধ্যম হিসেবে ডাক বিভাগের সঙ্গে সামঞ্জস্য রেখে লোগোতে তুলে ধরা হয়েছে হাওড়া ব্রিজকে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া