বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ০০ : ৪৩Rajat Bose
নির্বাচন কমিশনের সঙ্গে আধ ঘণ্টার বৈঠকের পর বাইরে সাংবাদিকদের সুখেন্দুশেখর রায় বলেন, ‘নির্বাচনী ব্যয় সংক্রান্ত যে কমিটি গঠন করা হয়েছে, সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের, এমনই ধারণা হচ্ছিল আমাদের। কারণ, সেখানে বিষয়টি পরিষ্কারভাবে বলা ছিল না। আজ আলোচনায় জানা গেল, ইডি, শুল্ক দপ্তর, আয়কর দপ্তর ছাড়াও রাজ্য সরকারেরও বিভিন্ন এজেন্সি রয়েছে।’ তিনি জানিয়েছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, সারা ভারতে এই পদ্ধতি কার্যকর করা হবে। সুখেন্দুশেখর জানান, প্রতিদিন হাজার হাজার আধার কার্ড বাতিল করা হচ্ছে। আজও অনেক আধার কার্ড বাতিল করা হয়েছে। তিনি বলেন, ‘কোনও আধার কার্ড পুরোপুরি বাতিল, কোনওটাকে নিষ্ক্রিয় করা হয়েছে। এভাবে আধার কর্তৃপক্ষ একতরফাভাবে পদক্ষেপ করতে পারে না। এটা বেআইনি।’ আধার আইনের উল্লেখ করে তিনি বলেন, ‘কোনও আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করতে হলে প্রাথমিক তদন্ত করতে হবে এবং তারপর সেই ব্যক্তিকে ডেকে শুনানি করতে হবে। ফলে, কোনও তদন্ত বা শুনানি ছাড়া এই পদক্ষেপ করা সম্পূর্ণ বেআইনি। এটি আধার আইন এবং স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী।’ তিনি জানান, তৃণমূলের প্রতিনিধি দলকে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে, কোনও নাগরিকের ভোটার কার্ড থাকলেই তিনি ভোট দিতে পারবেন এবং আরও ১১টি সরকারি নথি ব্যবহার করা যাবে।
সম্প্রতি উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফের একটি নির্মীয়মান নর্দমার গর্তে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছে ৪ জন শিশু। তৃণমূলের তরফে এটিকে কেন্দ্রীয় বাহিনীর গাফিলতি বলে মন্তব্য করা হয়েছে। সুখেন্দুশেখর বলেন, ‘গত বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে বিনা প্ররোচনায় নিরস্ত্র গ্রামবাসীদের ওপর গুলি চালিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় এবং সেই গুলিতে ৪ জন গ্রামবাসী প্রাণ হারান। আজ পর্যন্ত সেই হত্যাকারীদের তরফে রাজ্য পুলিশ তদন্তে সহযোগিতা পাচ্ছে না। আমরা এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছি যেন, কেন্দ্রীয় বাহিনী পুরোপুরি নির্বাচন কমিশনের আওতায় থাকে এবং রাজ্য সরকার ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ করে।’ তিনি জানিয়েছেন, শীতলকুচির ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেদিকে নজর রাখবে নির্বাচন কমিশন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?