মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | Jabalia: গাজায় খাদ্য সংকট, ঘোড়ার মাংস খাওয়ানো হচ্ছে শিশুদের

Riya Patra | ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ২০ : ০৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন ধরে জারি লড়াই, ইজরাইলের আগ্রাসনে মানবিক বিপর্যয় গাজায়। সেখানে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। বিশেষ করে শিশু ও বয়স্করা খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আবু জিব্রিল আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তার পরিবারের সদস্যদের খাবারের জন্য এতটাই মরিয়া ছিলেন যে, ঘোড়ার মাংস ছাড়া তার কাছে আর কোনও উপায় ছিল না।  গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে আক্রমণ করে বসে। এরপর গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইজরায়েলি বাহিনী। ১৯৪৮ সালে স্থাপিত হওয়া জাবালিয়া শিবিরটি মাত্র ১.৪ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। ঘনবসতিপূর্ণ শিবিরটিতে দূষিত জল, বিদ্যুৎ বিভ্রাট এবং অতিরিক্ত ভিড় এরই মধ্যে একটি প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক লক্ষেরও বেশি মানুষ দারিদ্র্য, চরম বেকারত্বের মধ্যে রয়েছে। খাদ্য ফুরিয়ে গেছে, বোমা হামলার কারণে সাহায্য সংস্থাগুলিও ওই এলাকায় প্রবেশ করতে পারছে না। বিশ্ব খাদ্য কর্মসূচি এই সপ্তাহে বলেছে তাদের টিম চরম হতাশার তথ্য দিয়েছে। রাষ্ট্রসংঘ সতর্কবার্তায় জানিয়েছে, ২২ লক্ষ মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাবালিয়া থেকে সাত কিলোমিটার দূরে গাজা শহরের হাসপাতালে অপুষ্টির কারণে একটি দু" মাস বয়সী শিশু মারা গেছে।
শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় যুদ্ধে কমপক্ষে ২৯ হাজার ৬০৬ জন নিহত হয়েছেন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া