সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Tipra Motha: আমরণ অনশনের পথে প্রদ্যোতকিশোর!

Riya Patra | ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ০২ : ৪৩Riya Patra
সমীর ধর, আগরতলা: লোকসভা ভোট সামনে রেখে ত্রিপুরার রাজনীতিতে ফের জাতিগোষ্ঠীগত মেরুকরণের ইঙ্গিত। এবার কেন্দ্রকে প্রতিশ্রুতি রক্ষায় বাধ্য করতে ২৮ ফেব্রুয়ারি থেকেই আমরণ অনশনে বসার হুমকি দিলেন ত্রিপুরার রাজবংশের উত্তরাধিকারী, তিপ্রা মথা পার্টির সুপ্রিমো প্রদ্যোতকিশোর মানিক্য দেববর্মা। 

জরুরি ভিত্তিতে রবিবার আগরতলার মানিক্য কনক্লেভ-এ দলের সব বিধায়ক, স্বশাসিত জেলা পরিষদ সদস্য, দলীয় পদাধিকারী ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বৈঠকের পর দলের সভাপতি বিজয়কুমার রাংখল জানান, তেলিয়ামুড়ার হাতাইকতর-এ মথা-র শীর্ষ নেতৃবৃন্দ অনশনে বসবেন। এক সাক্ষাৎকারে খোদ প্রদ্যোতকিশোর বলেন, আমি আমার তিপ্রাসাদের সঙ্গে বেইমানি করতে পারব না। গত এক বছর ধরে কেন্দ্রের সরকারের সঙ্গে দফায় দফায় কথা বলেছি, দশ-দশদিন করে দিল্লিতে অপেক্ষা করেছি, অনেক অমর্যাদা আর অপমান সহ্য করেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আসা এ কে মিশ্রের সঙ্গে সব জনজাতি-ভিত্তিক দল এমনকি বিজেপি-র জনজাতি নেতাদেরও কথা হয়েছে। আশ্বাস মিলেছে। কিছুই করা হয়নি।

তিনি বলেন, তিন দিনে উত্তরাখন্ড তৈরির সিদ্ধান্ত হতে পারে, কাশ্মীর তিন ভাগ হতে পারে। ত্রিপুরার জন্য সিদ্ধান্ত নিতে এতদিন লাগে ? শরীর অসুস্থ, তবুও সামনে থেকেই অনশনে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন। বলেন, "মৃত্যু হলে ওই হাতাইকতরেই আমার সমাধি হবে। এর জন্য দায়ী থাকবে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার।"  

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে প্রদ্যোতকিশোরের তিপ্রা মথা-র কাঁধে ভর করেই বিজেপি ত্রিপুরায় সরকারে ফিরতে পেরেছে। এরপর রাজ্য মন্ত্রিসভায় মথা-র যোগদান নিয়েও জোর জল্পনা চলেছে। বিজেপি ত্রিপুরার দুটি লোকসভা আসনেই দলীয় প্রার্থী দেওয়ার প্রশ্নে অনড় অবস্থান নেওয়ায় পরিস্থিতির মোড় ঘুরতে থাকে। মথা-সুপ্রিমো আবার পুরোনো দাবি তুলে বলেন, বিজেপি বা কংগ্রেস যে দলই "সাংবিধানিক সমাধান"-এর লিখিত আশ্বাস দেবে, তাদের সঙ্গেই লোকসভা নির্বাচনে জোট হবে। গত সপ্তাহে হঠাৎ প্রদ্যোতকিশোর প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে এক বৈঠকে করেন। কিন্তু কংগ্রেস নেতারা আগের মতো উত্সাহ দেখাননি বলে জানা গেছে। বামেরাও বিধানসভা ভোটের অভিজ্ঞতা থেকে এবার আর মথা-র সঙ্গে সমঝোতায় যেতে আগ্রহ দেখাচ্ছেন না । এই পরিস্থিতিতে বিজেপি-র সঙ্গেই দর-কষাকষির শেষ রাস্তা হিসেবে "আমরণ অনশন"-এর হুমকি। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া