রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | Trum: জন্মদিনে পথে নামল ৪৮ সালের ট্রাম

Kaushik Roy | ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ২২ : ৪৬Kaushik Roy
কৌশিক রায়: সময়টা ১৯৪০ সাল। শহর কলকাতায় তখন প্রধান গণ পরিবহণ বলতে ট্রাম। গোটা তিলোত্তমা জুড়ে পাতা ট্রাম লাইন। প্রায় সর্বক্ষণই ঘণ্টার আওয়াজ শোনা যেত কান পাতলেই। শনিবার ছিল সেই কলকাতা ট্রামেরই ১৫১তম জন্মদিন। আর এই বিশেষ দিনে মহানগরে ফিরে এল ১৯৪৮ সালের ট্রাম। কাঠের তৈরি সেই ট্রাম ফের রাস্তায় চলতে দেখে নস্টালজিক হয়ে পড়লেন শহরের প্রবীণরা। কলকাতায় ট্রামের জন্মদিন উপলক্ষ্যে এদিন ছোট্ট এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে। গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে ধর্মতলা ট্রাম ডিপো পর্যন্ত চালানো হয় ১৯৪৮ সালের ট্রামটিকে। জানা গেল, গোটা কলকাতা জুড়ে যে ট্রামলাইন পাতা তা বানানো হয়েছিল পুরনো দিনের কাঠের ট্রামের কথা ভেবেই। ফলে, বর্তমান যুগের তৈরি ট্রামগুলোতে উঠলে সচরাচর কানে যে আওয়াজ আসে কাঠের ট্রামে উঠলে তার একফোঁটাও কানে আসবে না। এদিন ১৯৪৮ সালের এই ট্রামটির পাশাপাশি রাস্তায় নামানো হয়েছিল ১৯৮৬ সালের আরও একটি ট্রামকে যার নাম মুঘল এক্সপ্রেস। উদ্যোক্তারা জানালেন, ট্রামটি তৈরি করা হয়েছিল অনেকটা মুঘল সাম্রাজ্যের প্রাসাদগুলির কথা মাথায় রেখে।

ট্রামে বসে বসে ছবি আঁকতে দেখা গেল কর্ণাটকের এক দম্পতিকে। জানা গেল, বাড়ি মহীশূরে হলেও কর্মসূত্রে তাঁরা কলকাতার লেক মার্কেটে থাকেন। ভদ্রমহিলা জানালেন, ‘লেক মার্কেট থেকে মাঝেমধ্যেই আমাদের গড়িয়াহাটে যেতে হয় কেনাকাটা করতে। আমার মা-কে সঙ্গে নিয়ে হলে বলি ক্যাব বুক করে দেব কিনা। কিন্তু আমার মা ট্রাম ছাড়া চড়েন না’। কলকাতার ট্রামের ১৫১তম জন্মদিন উপলক্ষ্যে গড়িয়াহাট ডিপোতে কেক কাটা হয় শনিবার সকালে। উপস্থিত ছিলেন ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মহাদের শী, পরিচালক গৌতম ঘোষ, পরিচালক অনীক দত্ত, সঙ্গীতশিল্পী সুরজিৎ চ্যাটার্জি, নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং আরও অনেকে। মহাদেববাবু জানান, ‘লোকে বলে ট্রামের জন্য কলকাতার রাস্তায় যানজট বাড়ছে। আসলে ঘটনাটা ঠিক উল্টো। কলকাতায় এখন ২৫০টা ট্রাম রয়েছে। তার মধ্যে চলে বড়জোর ১২টা। অন্যদিকে, গাড়ি চলে ২২ লক্ষ। ট্রাম নিজের লাইন দিয়ে নিজের মত চলে। এটা যানজটের কারণই নয়’। উপস্থিত অতিথিরা মজে গেলেন নস্টালজিয়ায়। শিল্পী সুরজিৎ চ্যাটার্জি জানান, ‘আমি ট্রাম চড়েছি ২০ পয়সা, ২৫ পয়সায়। সেই ভাড়া এখন গিয়ে দাঁড়িয়েছে ৭ টাকাতে। অন্যান্য পরিবহণের তুলনায় সেটা যথেষ্টই কম।" রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলেন, ‘১৫১ বছর আগে কলকাতায় যে ট্রামের যাত্রা শুরু হয়েছিল আজও তা সমান ভাবে প্রাসঙ্গিক। বাঙালির কাছে এই দিনটা অত্যন্ত গর্বের’।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া