মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

DURGA PUJA

Durga Puja: বরানগরের দত্ত বাড়িতে ২৫০ বছরের পুজো

কলকাতা | Durga Puja: বরানগরের দত্ত বাড়িতে ২৫০ বছরের পুজো

RP | ১৮ অক্টোবর ২০২৩ ১৭ : ২৪Rishi Sahu
আজকাল ওয়েবডেস্: বরানগরের দত্ত পরিবারের শিবদুর্গা পুজো পা রাখল ২৫০ বছরে। চিরাচরিত রূপে অসুরের বুকে ত্রিশুল বিঁধে দেন না এই বাড়ির মহামায়া। শিবের কোলে বসে সপরিবারে তাঁর আগমন হয় প্রতি বছর মহা সাড়ম্বরে। হুগলি জেলার আদি সপ্তগ্রাম থেকে ব্যবসার প্রয়োজনে বরানগর আসেন পরশুরাম দত্ত মহাশয়। তাঁর দ্বিতীয় পুরুষ শুকদেব দত্ত এই পুজো শুরু করেন ১৭৭৪ সালে। তাঁর উত্তরপুরুষেরা যৌথ ভাবে এই পূজা বজায় রেখেছেন আজও। পুজো প্রসঙ্গে আজকাল ডট ইন কে একাধিক অজানা কথা জানালেন অসিতবরণ দত্ত। অতীতে বাড়ির ঠাকুর দালানে মায়ের মূর্তি তৈরি হত। বর্তমানে কুমোরটুলি অথবা আঞ্চলিক কুমোররাই তৈরি করেন এই বাড়ির মূর্তি। অসিতবরণের কথায়, 'আমাদের বাড়ির প্রতিমা দশভুজা অসুরদলনী মাতৃমূর্তি নয়। শান্ত কন্যারূপিণী। দ্বিভুজা । মহাদেবের কোলে উপবিষ্টা। এবং মহাদেব নন্দীর পিঠে চেপে তাঁদের পুত্র কন্যাদের নিয়ে হাজির। শুধু নন্দীর পায়ের কাছে রাখা একটি মহিষ মুণ্ড। সঙ্গে জয়া বিজয়া।' এই বাড়ির পুজোয় মায়ের চৌকিতে অলংকারের আল্পনা দেওয়ার রীতি রয়েছে। মহালয়ার পরদিন প্রতিপদ থেকেই শুরু হয়ে যায় বোধন। তখন গৃহদেবতা মধুসূদন জীউকে সাক্ষী রেখে ঘটে পূজার সব অনুষ্ঠানই সম্পন্ন হয়। মহাসপ্তমীতে কলা বৌ স্নান, মহাষ্টমীর দিন সন্ধি পূজা ও পরদিন কুমারী পূজার অনুষ্ঠান করা হয় জাঁকজমক করে। পুজোর ভোগে থাকে ঘিয়ে ভাজা লুচি, সাদা আলুর তরকারি, সুজির হালুয়া আর দুধ। আগে মহাষ্টমীর দিন শিশু মহিষ বলি দেওয়ার প্রথা ছিল। একবার বলির দিন মহিষটি ভয় পেয়ে ঠাকুরদালানে উঠে মায়ের প্রতিমার পিছনে আশ্রয় নেয়। সেই থেকে বন্ধ বলি প্ৰথা । অষ্টমীর দিন ধুনো পোড়ানো হয়। এটি পঞ্চতপা ব্রতের গৃহী সংস্করণ। ঠাকুমা, জেঠিমারা লালপেড়ে শাড়ি পরে অংশ নেন তাতে। বিজয়া দশমীর দিন সকালের পুজোর পর পরিবারের মহিলা সদস্যরা প্রতিমাকে ঘিরে বেড়া অঞ্জলি দেন। আর ছোটরা বেল পাতার ওপর লাল চন্দন দিয়ে "শ্রীশ্রী দুর্গা সহায়" লিখে ঘটের ওপর রাখে। বিকেলে পরিবারের পুরুষরা কাঁধে করে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করেন ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া