শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | YS Sharmila: গৃহবন্দী এড়াতে কংগ্রেস অফিসেই রাত্রিযাপন ওয়াইএস শর্মিলার

Riya Patra | ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৬ : ৪৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: গৃহবন্দীর আশঙ্কা, তা এড়াতেই কংগ্রেস অফিসেই রাত্রিযাপন করেছেন। তেমনটাই জানিয়েছেন ওয়াইএস শর্মিলা। অন্ধ্রপ্রদেশ কংগ্রেস প্রধান ওয়াইএস শর্মিলা রেড্ডি বুধবার রাতে বিজয়ওয়াড়ায় কংগ্রেস অফিসে রাত কাটিয়েছেন। সরকারের একাধিক ইস্যু নিয়ে সুর চড়িয়েছেন তিনি। তাঁর অভিযোগ, গত ৫ বছরে সে রাজ্যের সরকার যুবক, বেকারত্ব এবং ছাত্রদের সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ। সেই কারণেই তিনি সরকারের বিরুদ্ধে, জগন মোহন রেড্ডির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। বৃহস্পতিবার কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে মিছিল রয়েছে তাঁর। ঠিক তার আগের দিন, গৃহবন্দীর আশঙ্কা এড়াতে কংগ্রেস অফিসেই রাত কাটালেন তিনি। ইতিমধ্যে সমাজ মাধ্যমে আসা একটি ছবিতে দেখা গিয়েছে, কংগ্রেস অফিসের মাটিতে শুয়ে রয়েছেন শর্মিলা। সমাজমাধ্যমে তিনি সে রাজ্যের সরকারকে নিশানা করে লিখেছেন, "আমরা যদি বেকারদের পক্ষ নিয়ে প্রতিবাদের সুর চড়াই, তাহলে কি গৃহবন্দী করার চেষ্টা করা হবে?" সঙ্গেই তিনি লিখেছেন, "এটা কি লজ্জাজনক নয়, একজন মহিলা হয়ে, পুলিশকে এড়াতে এবং গৃহবন্দী এড়াতে কংগ্রেসের পার্টি অফিসে রাত কাটাতে বাধ্য হচ্ছি।" দাদা জগন মোহন রেড্ডির হাত ছেড়ে হাত শিবিরে যোগ দিয়েছিলেন ওয়াই এস শর্মিলা, তারপরেই অন্ধ্রপ্রদেশের কংগ্রেসের প্রধান পদে বসানো হয় তাঁকে। শর্মিলা বলেছিলেন, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, সেই কারণেই হাত শিবিরের যোগদান তাঁর।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া