শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বকেয়া নিয়ে ফের কেন্দ্র-রাজ্য বৈঠক

Riya Patra | ২১ ফেব্রুয়ারী ২০২৪ ০২ : ২৪Riya Patra

বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: বিভিন্ন খাতে রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের আমলারা। আজ দিল্লির কৃষি ভবনে কেন্দ্রীয় সরকারিস্তরের আমলাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের ৩ জন আমলা। একশ দিনের কাজ, আবাসন থেকে শুরু করে মিড ডে মিল প্রকল্প নিয়ে কেন্দ্রের সঙ্গে বৈঠক হয় রাজ্যের আধিকারিকদের।

এর আগে কেন্দ্র এবং রাজ্যস্তরের আমলাদের বৈঠক হয়েছে। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে রাজ্যের একগুচ্ছ প্রকল্পে বকেয়া রয়েছে। দ্রুত যাতে বকেয়া মিটিয়ে দেওয়া হয়, তা নিয়ে গত ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই বৈঠকেই বকেয়া জটিলতা কাটাতে কেন্দ্র ও রাজ্যস্তরের আমলাদের বৈঠকের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী মোদি। গত ২৩ জানুয়ারি কেন্দ্রের আমলাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের ৬ জন আমলা। যদিও তারপরেও সমস্যা মেটেনি। আজকের বৈঠকে রাজ্যের তরফে ছিলেন শিক্ষা সচিব মণীশ জৈন, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সচিব সঞ্জয় বনশল, অর্থ দপ্তরের প্রধান সচিব মনোজ পন্থ। সূত্রের খবর, রাজ্যের তরফে কেন্দ্রীয় সরকারের আমলাদের সামনে সমস্তরকম নথিপত্র পেশ করা হয়। মনরেগা, আবাস যোজনা মিলিয়ে কেন্দ্রের থেকে রাজ্যের মোট বকেয়ার পরিমাণ প্রায় ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা। যত দ্রুত সম্ভব যাতে জটিলতা কেটে গিয়ে বকেয়া মেটানো হয়, সে ব্যাপারে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। রাজ্যের বক্তব্য, যদি কোনও একটি বিশেষ জায়গায় দুর্নীতি বা কোনও রকম অনিয়ম হয়ে থাকে, তাহলে সেই জায়গা বাদ দিয়ে বাকি জায়গার টাকা মিটিয়ে দেওয়া হোক। রাজ্যের তরফে এদিনের বৈঠকেও সেই একই দাবি জানানো হয়েছে বলে সূত্রের খবর।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া