শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২১ ফেব্রুয়ারী ২০২৪ ০০ : ৩২Sumit Chakraborty
আধার "বাতিলের" খবর জানার পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যাদের কার্ড বাতিল হয়েছে তাঁদের "বিকল্প" কার্ড দেবে রাজ্য সরকার। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, "মতুয়াদের কার্ড বাতিল করা হয়েছে। আর পাঁচ বছর পর তাঁদের শুনতে হবে তাঁরা "বিদেশি"।" বিষয়টির পেছনে যে এনআরসি বা ডিটেনশন ক্যাম্পের অভিসন্ধি লুকিয়ে আছে তা এর আগেই বলেছিলেন মমতা। এদিনও এই প্রসঙ্গটি তোলেন তিনি।
একদিকে যেমন আধার বাতিল নিয়ে তোপ দেগেছেন তেমনি সরব হয়েছেন বিতর্কিত "খালিস্তানি" মন্তব্য নিয়েও। মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ অন্যান্য বিজেপি নেতাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে রাজ্য পুলিশ। অভিযোগ, বাদানুবাদের সময় বিরোধী দলনেতা, মতান্তরে অগ্নিমিত্রা উপস্থিত শিখ পুলিশ অফিসার জশপ্রীত সিংকে "খালিস্তানি" বলে সম্বোধন করেন।এই নিয়ে জশপ্রীতের সঙ্গে বিজেপি নেতৃত্বের বাদানুবাদের ভিডিও ভাইরাল হয়। মুখ্যমন্ত্রী নিজে তাঁর এক্স হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করে "খালিস্তানি" মন্তব্য করা নিয়ে তীব্র সমালোচনা করেন। পরবর্তী সময়ে রাজ্য পুলিশের দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতীম সরকার এক সাংবাদিক বৈঠকে সরাসরি বিরোধী নেতাকে এই মন্তব্যের জন্য দায়ী করে পুলিশের পক্ষ থেকে প্রতিবাদ জানান এবং আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন। যদিও শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, এরকম কোনও মন্তব্য করা হয়নি।
এদিনও ভাষা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন, "একজন পাঞ্জাবি অফিসার পাগড়ি পড়েন বলে তাঁকে খালিস্তানি বলে দেবেন! তাঁর কী দোষ ছিল? মুসলিম অফিসার দেখলে পাকিস্তানি বলবে!" তিনি জানান, তাঁকেও কতবার কত নামে বলা হয়েছে। তিনি পাত্তা দেন না। মমতা বলেন, "দু"একজন হঠাৎ করে গজিয়ে উঠেছে। সবচেয়ে বড় কলঙ্ক বাংলার।" এক্ষেত্রে কারুর নাম না করে বললেও তাঁর কথার লক্ষ্য যে শুভেন্দু সেটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিন ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে মমতা বলেন, "আমাদের অহঙ্কার বাংলা।" পাশাপাশি তাঁর অভিযোগ বাংলার সংস্কৃতিকে নষ্ট করার একটা চক্রান্ত চলছে। সভায় মুখ্যমন্ত্রী-সহ ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রী এবং সাংস্কৃতিক জগতের প্রতিনিধিরা। ছিলেন বিভিন্ন ভাষার প্রতিনিধিরাও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?