সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | এপ্রিলে প্রথম লন্ডন মহোৎসব, প্রস্তুতি তুঙ্গে

Kaushik Roy | ২০ ফেব্রুয়ারী ২০২৪ ০২ : ২৫Kaushik Roy
কৌশিক রায়: ঢাকে কাঠি পড়ে গেল লন্ডন মহোৎসবের। টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও এবং লন্ডন মহোৎসব কমিটির সভাপতি শঙ্কু বোসের কথায়, "নতুন একটা ব্র্যান্ড হতে চলেছে লন্ডন মহোৎসব। এর মূল লক্ষ্য বাংলা তথা ভারতীয় সংস্কৃতিকে ফের একবার প্রবাসী বাঙালিদের কাছে তুলে ধরা।" মঙ্গলবার ক্যালকাটা রোয়িং ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই বার্তাই দিলেন তিনি। এপ্রিল মাসের ২০ এবং ২১ তারিখ লন্ডনের ওয়েম্বলিতে সত্তাভিস পতিদার সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে লন্ডন মহোৎসব। শঙ্কু বোস ছাড়াও এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লন্ডন মহোৎসব কমিটির সম্পাদক ও ক্যান্ডিড ইউ কের কর্ণধার সায়ন্তন দাস অধিকারী, কমিটির সহ সভাপতি অরুণাভ ব্যানার্জি, ক্যান্ডিড কমিউনিকেশনের ডিরেক্টর স্বাতী চক্রবর্তী। লন্ডন মহোৎসব কমিটির চেয়্যারম্যান দেবাশিস কুমার, চিফ অ্যাডভাইসর সত্যম রায়চৌধুরী, প্রোগ্রাম অ্যাডভাইসর ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সহ সভাপতি ফিরদৌসল হাসান ব্যক্তিগত কারণে এদিন উপস্থিত থাকতে পারেননি।

জানা গেল, বাংলার বাণিজ্য, সাহিত্য, সংস্কৃতি, সিনেমা, নানা ক্ষেত্রের তারকারা থাকবেন উৎসবে। খাওয়াদাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলার ঐতিহ্য সবই থাকছে লন্ডন মহোৎসবে।" সায়ন্তন দাস অধিকারী জানান, "এই লন্ডন মহোৎসবের বিশেষত্ব হল মূল অনুষ্ঠানের আগে ১৯ এপ্রিল ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসে একটা প্রাক অনুষ্ঠান করব আমরা। সেখানে উপস্থিত থাকবেন ব্রিটেনের লর্ড এবং ব্যারোনেসরা। তাঁদের উপস্থিতিতে সম্মান জানানো হবে কৃতীদের। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের তরফে কলকাতা বইমেলা হবে এই লন্ডন মহোৎসবে। ২১ এপ্রিল অর্থাৎ অনুষ্ঠানের শেষ দিন পরবর্তী লন্ডন মহোৎসবের তারিখ ঘোষণা করতে চাই আমরা।"
এই লন্ডন মহোৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসডর অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন তিনি আসতে না পারলেও উপস্থিত ছিলেন বাংলার সঙ্গীতজগতের প্রথমসারির নাম জয় সরকার, সুরজিৎ চ্যাটার্জি, রাঘব চট্টোপাধ্যায়, অভিনেত্রী দেবলীনা কুমার। আয়োজক কমিটির সদস্য শুভম দত্ত, দেবাশিস দত্ত অনিবার্য কারণে আসতে না পারলেও ছিলেন সুজয় সাহা, শর্মিষ্ঠা দাস। ছিলেন লন্ডন মহোৎসব নামটি যার দেওয়া সেই অর্য্যাণী ব্যানার্জি।

অনুষ্ঠানের লিটারারি পার্টনার ডাকবাংলা ডট কম। সংস্থার তরফে উপস্থিত সঞ্চারী মুখার্জি জানান, লন্ডন মহোৎসবের আগে অনুষ্ঠানকে ঘিরে একটা বই প্রকাশের চেষ্টা করবেন তাঁরা। মিডিয়া পার্টনার আজকালের তরফে উপস্থিত ছিলেন ডেপুটি এডিটর তপশ্রী গুপ্ত। তিনি বলেন, "আমরা চেষ্টা করব অনুষ্ঠান চলাকালীন লন্ডন থেকে আজকাল প্রকাশ করার।" উপস্থিত অতিথিরা সকলেই একমত হয়ে জানিয়েছেন, এক বছরেই থেমে গেলে চলবে না। শুধু বাংলাকে নয়, পরবর্তীকালে যাতে গোটা ভারতের সংস্কৃতি তুলে ধরা যায় সেটাই হবে লক্ষ্য।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া