শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Rahul Gandhi: রাহুলের ন্যায় যাত্রায় আমেথিতে জনজোয়ার, ঘর গোছাতে ময়দানে নেমে পড়লেন স্মৃতি ইরানিও

Rajat Bose | ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ০১ : ০১Rajat Bose
আবু হায়াত বিশ্বাস, দিল্লি: ‌‌লোকসভা ভোটে কি সম্মুখ সমরে দেখা যাবে তাঁকে?‌ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে এই প্রশ্নই ঘুরছে আমেথিতে। সোমবার কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছেছে আমেথি। লাল রংয়ের জিপে চড়ে রোড শো করলেন রাহুল গান্ধী। ৭৪২ দিন পর রোড শো–য়ে উপচে পড়ল ভিড়। আমেথিতে শেষবার ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রোড শো করেছিলেন। তার পর পা পড়েনি রাহুলের। দীর্ঘদিন পর রাহুল এলেও ভাটা পড়েনি জনপ্রিয়তায়। রাস্তার দু’‌ধারে উপচে পড়েছে ভিড়। রাহুল–প্রিয়াঙ্কার ছবিতে ভরে গেছে আমেথি। ব্যানার, পোস্টারে ছেয়েছে আমেথির রাজীব চক। স্লোগান উঠেছে,‘‌লেঙ্গে বদলা, দেঙ্গে খুন। ভাইয়া বিনা আমেথি শুন!‌’ দীর্ঘ সময় পর রাহুলকে দেখার জন্য ভিড় জমেছিল বাবুগঞ্জের জনসভাতেও। 
‌ লোকসভা নির্বাচন দোরগোড়ায়। পাঁচ বছর আগে আমেথি থেকে হারের মুখ দেখতে হয়েছিল সোনিয়া পুত্রকে। কংগ্রেসের একসময়ের ‘‌দূর্গ’ দখল করে নেয় বিজেপির স্মৃতি ইরানি। রাহুলের যাত্রা আমেথিতে প্রবেশের দিনই নিজের সংসদীয় কেন্দ্রে পৌঁছে গেছেন স্মৃতি ইরানি। আগামী চারদিন তিনি জনসংযোগ কর্মসূচি চালাবেন বলে খবর। রাহুল কেরলের ওয়েনাডের সাংসদ। পাঁচ বছর আগে দুটি আসনে লড়েছিলেন তিনি। তিনি এবারও একইভাবে দুই আসনে লড়বেন?‌ আমেথিতে কংগ্রেসের সক্রিয়তা দেখে সেই জল্পনাই বাড়ছে। সোনিয়া ইতিমধ্যেই রাজ্যসভায় মনোনয়ন পেশ করেছেন। সেক্ষেত্রে প্রিয়াঙ্কা হয়তো রায়বরেলি আসনে লড়বেন। আমেথিতে রাহুলের প্রার্থী নিয়ে প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানাচ্ছেন,‘‌কেন্দ্রীয় নির্বাচন কমিটি সিদ্ধান্ত নেবে কে প্রার্থী হবেন আমেথিতে। রাহুল গান্ধী আমেথির তিনবারের সাংসদ। তাঁর বাবা রাজীব গান্ধীও আমেথিতে লড়েছিলেন। দলের জন্য এই লোকসভা কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’‌ অন্যদিকে, আমেথিতে নিজের ঘর গোছাতে নেমেছেন স্মৃতি ইরানি। রাহুলকে নিশানা করে বলেছেন, পাঁচ বছর আমেথির জনগণকে ভুলে এখন আসছেন!‌ বিজেপির পাশে আছে আমেথির জনতা।  
এদিন রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জনসভা করেন আমেথির বাবুগঞ্জে। বিজেপি সরকারকে নিশানা করেন তারা। উত্তরপ্রদেশে ভারত জোড়ো যাত্রা থেকে রাহুল তফসিলি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারকে একহাত নেন। রাহুলের দাবি, যাঁরা দেশ চালায়, রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে তাঁরাই ছিলেন বঞ্চিত। রাহুলের মতে, বলিউড তারকা অমিতাভ বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন উপস্থিত ছিলেন। অথচ বিজেপি ওবিসি, দলিতদের কথা বললেও সেখানে সেই সম্প্রদায়ের কোনও মানুষকে দেখা যায়নি কেন? কংগ্রেস নেতা বলেছেন, ‘‌আপনারা কি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখেছেন? সেখানে কি একজনও ওবিসি সম্প্রদায়ের কেউ ছিল? অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই এবং নরেন্দ্র মোদি ছিলেন। দেশের মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষ তাঁদের ইভেন্টের সময় দেখা যায়নি। বিজেপি কখনও দলিত ওবিসিরা মূল্য দিতে চায় না।’‌

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া