শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Narendra Modi: 'আগামী ১০০ দিন গুরুত্বপূর্ণ', ভোটের প্রাক্কালে দলীয় কর্মীদের বার্তা মোদির

Riya Patra | ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ২২ : ২৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরে লোকসভা নির্বাচন। ঠিক তার আগে আগেই দেশের প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের উদ্দেশে বার্তায় বললেন, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আগামী ১০০ দিন। দিল্লিতে বিজেপির জাতীয় সম্মেলনে তিনি বলেন, "আগামী ১০০ দিন অন্ত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে প্রতিটি ভোটার, সম্প্রদায় এবং সকল সুবিধাভোগীর কাছে আমাদের পৌঁছে যেতে হবে। অর্জন করতে হবে সকলের বিশ্বাস।" মোদি সহ গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীরা বারবার ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের কথা বলেছেন। জোটের লক্ষ্য ৪০০ আসন। এই পরিস্থিতিতে ভোটপূর্বের দিনগুলিতে বাড়তি নজর দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। আগামী দফায় নির্বাচন নিয়ে মোদি আশাবাদী হলেও, তিনি জানিয়েছেন, তৃতীয় দফায় তিনি আর ক্ষমতা উপভোগ করতে চান না, তিনি চান, দেশের মানুষের জন্য কাজ করতে। সাফ জানান, তাঁকে বলা হয়েছিল একসময়, নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে অনেক কাজ করেছেন, এবার তাঁর বিশ্রাম নেওয়া প্রয়োজন। উত্তরে তিনি জানিয়েছিলেন, তিনি রাজনীতি নয়, রাষ্ট্রনীতির জন্য কাজ করেন। মোদি জামানায়, গত একদশকের সময় নিয়েও এদিন প্রধানমন্ত্রী বলেন, ১০ বছরের দেশ চালানো এবং ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা কোনও সহজ বিষয় নয়। উন্নয়নের জন্য বিজেপিকেই আবার ফিরে আনা উচিত বলে মনে করেন তিনি। মোদির আশ্বাস, আগামী ৫ বছরে দ্রুত উন্নয়ন হবে দেশের।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া