সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ০১ : ০৮Sumit Chakraborty
সূত্রের খবর, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে করের ভাগ নিয়ে সুপারিশ করবে অর্থ কমিশন। সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, চলতি পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলায় রাজ্যগুলির অর্থের জোগান সহ বিভিন্ন দিক খতিয়ে দেখবে কমিশন। রাজ্যগুলির স্থানীয় প্রশাসন, অর্থাৎ পুরসভা বা পঞ্চায়েত, জেলা পরিষদস্তরে কাজে যাতে অর্থের ঘাটতি না হয়, এবং রাজ্য ও নীচুস্তরে যাতে অর্থের জোগান বৃদ্ধি পায়, তার লক্ষ্যে সুপারিশ করবে অর্থ কমিশন। মূলত রাজ্যগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করার পক্ষে জোর দিয়েছে কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য, ভাষণে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং রাজ্যগুলিকে শক্তিশালী করার মাধ্যমে দেশকে শক্তিশালী করে তোলার কথা বললেও, মোদি জমানায় রাজ্যগুলিকে বিশেষ করে বিরোধী শাসিত রাজ্যগুলিকে বঞ্চনার অভিযোগ উঠেছে। রাজ্যগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করার পক্ষে একাধিকবার সওয়াল করেছে অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে বিরোধীরা। সেই কথাই উঠে এসেছে অর্থ কমিশনের বৈঠকে। কমিশনের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্য, স্থানীয় প্রশাসন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর এবং অন্যান্য বিভাগের সঙ্গে আলোচনা করা এই মূহুর্তে জরুরি। এরজন্য প্রয়োজনে গবেষণা ও সমীক্ষা সংস্থা, থিংক ট্যাঙ্ক এবং অর্থনৈতিক নানান কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও যত বেশি সম্ভব বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানিয়েছে ১৬তম অর্থ কমিশন। ২০২৫ সালের অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ করবে অর্থ কমিশন। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে পরবর্তী ৫ বছর সেই সুপারিশ কার্যকর থাকবে।
গত ৩১ জানুয়ারি ১৬তম অর্থ কমিশনের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। কমিশনে ৩ জন পূর্ণ সময় এবং একজন আংশিক সময়ের সদস্য নিয়োগ করা হয়েছে বলে জানানো হয়। পূর্ণ সময়ের সদস্যদের মধ্যে প্রাক্তন খরচ সংক্রান্ত বিভাগের প্রাক্তন সচিব ও ১৫তম অর্থ কমিশনের প্রাক্তন সদস্য অজয় নারায়ণ ঝা, খরচ বিভাগের প্রাক্তন স্পেশাল সেক্রেটারি অ্যানি জর্জ ম্যাথু, অর্থ গ্লোবালের এক্সিকিউটিভ ডিরেক্টর নিরঞ্জন রাজাধক্ষ। ১৬তম অর্থ কমিশনের আংশিক সময়ের সদস্যে হিসেবে রয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা সৌম্য কান্তি ঘোষ। গত ডিসেম্বরেই নীতি আয়োগের প্রাক্তন চেয়ারম্যান অরবিন্দ পানাগরিয়াকে ১৬তম অর্থ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করে মোদি সরকার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?