সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৩ : ৪৬Riya Patra
প্রথমত, ২০২৪-এর ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটের পর আশা ছিল রেপো রেট কমবে, সাধারণ মানুষের গৃহঋণের বোঝা কিছুটা কমবে, কারণ রেপো রেট কমলে তাল মিলিয়ে ইএমআই-ও কমবে। কিন্তু বাস্তবে দেখা গেল অন্য চিত্র। ২০২২-২৩ অর্থবর্ষে রিয়েল এস্টেটের চাহিদা বেশ আশাপ্রদ ছিল, যা এখনও বজায় আছে। দেখা যাচ্ছে দেশের প্রথম সারির শহরগুলিতে (বিশেষত দেশের সাতটি প্রধান শহরে) রিয়েল এস্টেটের চাহিদা লাগাতার ঊর্ধ্বমুখী। এমনকি দেশের টিয়ার-২ বা টিয়ার-৩ শহরগুলিতেও আবাসনের চাহিদা বাড়ছে। তাই গৃহঋণের বর্ধিত ইএমআই খুব একটা ঋণাত্মক প্রভাব ফেলছে না রিয়েল এস্টেট বাজারে, যাতে একপ্রকার খুশি এই বাজার। অন্যদিকে তথ্য বলছে যে, মানুষ বেশ সাবলীলভাবেই পরিশোধ করছে তাদের নেওয়া গৃহঋণ, অর্থাৎ রেপো রেট বেড়ে থাকলেও তার প্রভাব পড়ছে না এক্ষেত্রে।
দ্বিতীয়ত, তথ্যে দেখা যাচ্ছে যে ভারতে ব্যাঙ্ক ঋণের চাহিদা ঊর্ধ্বমুখী চাহিদা। ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত গড়ে ব্যাঙ্ক ঋণ বেড়েছে প্রায় ১১.৫০ শতাংশ হারে। সম্প্রতি প্রকাশিত এক তথ্য জানাচ্ছে, ২০২৪-এর জানুয়ারিতে একটি নির্দিষ্ট সময়ে ব্যাঙ্ক ঋণের বেড়েছে গত বছরের একই মেয়াদের তুলনায় প্রায় ২০.০৩ শতাংশ। অর্থাৎ ব্যাঙ্ক ঋণের চাহিদা বৃদ্ধির দিকেই রয়েছে। সিআরআইএফ-এফআইডিসি-র এক তথ্যে দেখা যাচ্ছে, ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে দেশের নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সেক্টর থেকে শুধুমাত্র ব্যক্তিগত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৪,৭৭৮ কোটি টাকায়। আবার, শুধুমাত্র ২০২৩-২৪ এর দ্বিতীয় ত্রৈমাসিকে গাড়ি ঋণের পরিমাণ ৫৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। দু"চাকা থেকে চারচাকার গাড়ি কেনার ঝোঁক দিন দিন বাড়ছে, সেই সঙ্গে গাড়ি ঋণের চাহিদাও বাড়ছে। অন্যদিকে শেষ ১২ মাসে চোখে পড়ার মতো হারে বেড়েছে শিক্ষাঋণের চাহিদাও যা এই মেয়াদে বৃদ্ধি পেয়েছে প্রায় ২৬ শতাংশ, টাকার অঙ্কে এর পরিমাণ ১২ হাজার কোটিরও বেশি। পাশাপাশি, দিন দিন বাড়ছে স্বাস্থ্য সংক্রান্ত ঋণের চাহিদাও। আর সর্বক্ষেত্রে এই ব্যাঙ্ক ঋণের চাহিদা বৃদ্ধিতে ব্যাঙ্কগুলিকে সতর্ক করেছে দেশের শীর্ষ ব্যাঙ্ক।
তৃতীয়ত, ফিনান্সিয়াল সেক্টরে প্রযুক্তির অবাধ প্রবেশ খুলে দিচ্ছে সহজে ঋণের সুযোগও। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের হাতের মুঠোয় চলে আসছে ঋণের পরিষেবা। তাই সেদিক থেকেও ঋণের চাহিদা বাড়ছে।
চতুর্থত, দেশের ব্যাঙ্কগুলি যত বেশি ঋণ দিতে পারবে, ততই তারা শক্তিশালী হবে, কারন প্রদেয় ঋণের ওপর যে সুদ ব্যাঙ্ক পেয়ে থাকে, তার থেকে অনেকটাই কম সুদ দিয়ে তাদের কাছে গচ্ছিত আমানতের ওপর। তাই যত বেশি ঋণ দিতে পারবে, ততই ব্যাঙ্কের লাভের ভাণ্ডার ফুলেফেঁপে উঠবে। তবে এ ব্যাপারে ব্যাঙ্কগুলোর যথেষ্ট সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কারণ ব্যাঙ্কের ঝুঁকির পরিমাণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সেই কারণে বিশেষজ্ঞরা বলছেন, ব্যাঙ্কগুলির ঋণ দিতে প্রয়োজন নগদের সহজ জোগান। এই পর্যাপ্ত নগদের জোগান আনতে হলে ব্যাঙ্কগুলিকে আরও লোভনীয় অফার আনতে হবে গ্রাহকদের আকৃষ্ট করতে, আর সেক্ষেত্রে স্বল্পমেয়াদী আমানতের ওপর দিতে হবে বেশি সুদ। তবে তাঁরা এটাও বলছেন যে, এক্ষেত্রে ১০০ থেকে ৩০০ দিন মেয়াদি জমারাশির ওপরই সুদের হার বাড়ার সম্ভাবনা। এখনই বেশ কয়েকটি বেসরকারি ব্যাঙ্ক তাদের সেভিংস খাতায় ৭ শতাংশ পর্যন্ত সুদ দিতে আরম্ভ করেছে। তাই এক বছরের বেশি মেয়াদের ক্ষেত্রে সুদের হার বাড়ানোর ব্যাপারটা সহজ হবে না। তাই যাঁরা স্বল্পমেয়াদী সঞ্চয়ের পরিকল্পনা করছেন, একটু চোখ-কান খোলা রাখুন, কোথায় কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে তার ওপর। কারন এক্ষেত্রে একটু সচেতন হলেই স্বল্প মেয়াদে একটু বেশি টাকা আয় করে নিতে পারেন। কারণ, দীর্ঘমেয়াদী আমানতের ওপর সুদের হার বাড়ানোর ঝুঁকি ব্যাঙ্কগুলো সাধারণভাবে এখনই নেবে বলে মনে হয় না।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?