সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Electoral Bonds: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মোদি সরকারের, 'নির্বাচনী বন্ড অসাংবিধানিক' বলল সুপ্রিম কোর্ট

Riya Patra | ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৭ : ১২Riya Patra
আবু হায়াত বিশ্বাস: লোকসভা ভোটের মুখে বড় ধাক্কা! নির্বাচনী বন্ড অসাংবিধানিক, বলল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ রায় ঘোষণা করেছে। নির্বাচনী বন্ড প্রকল্প খারিজ করে দিয়ে আদালত বলেছে, সংবিধান প্রদত্ত তথ্যের অধিকার লঙ্ঘন করেছে এই প্রকল্প। সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে অবিলম্বে নির্বাচনী বন্ড বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে। তিন সপ্তাহের মধ্যে ব্যক্তি/কোম্পানীর দ্বারা কেনা নির্বাচনী বন্ডের বিবরণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে৷ একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে এসবিআই এবং রাজনৈতিক দলগুলির দ্বারা জমা দেওয়া উল্লিখিত বিবরণগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছে।
আদালতের বক্তব্য, কালো টাকা রোধ করা এবং দাতাদের বেনামী নিশ্চিত করা নির্বাচনী বন্ড রক্ষার ভিত্তি হতে পারে না বা রাজনৈতিক অনুসন্ধানে স্বচ্ছতার প্রয়োজন হতে পারে না। উল্লেখ্য , ভোটে কালো টাকার খেলা বন্ধ করার লক্ষ্যে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদী সরকার। ২০১৮ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন সেই সময় নির্বাচনী বন্ডের কথা ঘোষণা করেছিলেন অরুণ জেটলি। এরপর নির্বাচনী বন্ডের বৈধতা নিয়ে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় ঘোষণা করে। নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান সংগ্রহের ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। রাজনৈতিক দল হিসেবে সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে জয়া ঠাকুর আবেদন করেছেন। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটস (এডিআর) সংস্থার পক্ষ থেকেও জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এর আগে এই মামলার শুনানিতে দেশের রাজনৈতিক দলগুলি কোন পথে তহবিল সংগ্রহ করছে তা জানার অধিকার সাধারণ মানুষের নেই বলে সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন কেন্দ্রের আইনজীবী তথা অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া