রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Chandigarh: কাল চণ্ডীগড়ে বৈঠক কেন্দ্রীয় মন্ত্রী-কৃষক নেতাদের

Riya Patra | ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ০৪ : ৪৬Riya Patra
আবু হায়াত বিশ্বাস,দিল্লি: কৃষকদের ‘‌দিল্লি চলো’ অভিযান রুখতে মরিয়া বিজেপি সরকার। কৃষকদের পথ আটকানোর পাশাপাশি ‌তাদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস আজও ছুড়ল পুলিশ। হরিয়ানা-‌পাঞ্জাবের শম্ভু সীমান্তে বুধবার ফের ড্রোন ব্যবহার করে কাঁদানে গ্যাস ছোড়া হয়। মঙ্গলবারও একইভাবে কাঁদানে গ্যাস ছোড়া হয়, আন্দোলনকারীদের সঙ্গে প্রবল ধস্তাধস্তি হয় পুলিশের। সংঘর্ষে কমপক্ষে ৬০ জন কৃষক আহত হয়েছেন। আহত এক কৃষকের সঙ্গে ফোনে কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কৃষকদের নায্য দাবির পাশে তিনি রয়েছেন বলে জানান রাহুল। এদিকে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পিছু হঠতে রাজি নয় আন্দোলনরত কৃষকরা। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় সিঙ্ঘু, শম্ভু ও গাজিপুর সীমানায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনি, র‌্যাফ। বসানো হয়েছে সিমেন্টের প্রাচীর, গার্ড রেল, কাঁটাতারের বেড়া। কৃষকদের দিল্লি অভিযান রুখতে বহুস্তরীয় ব্যারিকেড তৈরি করা হয়েছে প্রশাসনের তরফে। হরিয়ানায় ১৫ জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে, কাল বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসছে কৃষক সংগঠনগুলি। কিষান মজদুর সঙ্ঘর্ষ কমিটির সাধারণ সম্পাদক সারবন সিং পান্ধের জানিয়েছেন,‘‌কাল বিকেল পাঁচটায় কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, পীযূষ গোয়েল এবং নিত্যানন্দ রাইয়ের সঙ্গে বৈঠক হবে। আমরা সমাধান চাই।’ উল্লেখ্য, এর আগেও চন্ডীগড়ে একাধিকবার বৈঠক হয়েছে কৃষকদের। কিন্তু সমাধান সূত্র বের হয়নি।

কৃষক সংগঠনের অভিযোগ, এমএসপি নিয়ে কেন্দ্রের মোদি সরকার নানা অছিলায় টালবাহানা করে চলেছে। গতকালই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ঘোষণা করেছেন, কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে কৃষকদের ফসলের জন্য এমএসপির আইনি নিশ্চয়তা দেবে। রাহুলের দাবি, কংগ্রেস ভোটের জন্য নয়, দেশের জন্য বড় সিদ্ধান্ত নেয়। যথারীতি রাহুলের ওই ঘোষণায় বিপাকে পড়েছে বিজেপি। শুরু হয়েছে কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক তরজা। বিজেপির বক্তব্য, স্বামীনাথন কমিশনের সুপারিশ ইউপিএ আমলে কংগ্রেস কেন রূপায়ণ করেনি, সেই উত্তর কংগ্রেসকে আগে দিতে হবে। কমিশনের সুপারিশ কেন প্রত্যাখান করেছিল কংগ্রেস?‌ যদিও পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি দাবি করেছেন,‘‌মোদি সরকার বলছে ‌স্বামীনাথন কমিশনের সুপারিশ কংগ্রেস কার্যকর করেনি। সত্যিটা হল স্বামীনাথন কমিশনের ২০১ টি সুপারিশ ছিল, যার মধ্যে ১৭৫ টি সুপারিশ কার্যকর করেছে। ২৬ টি সুপারিশ বাকি ছিল, যার মধ্যে এমএসপি সংক্রান্ত সুপারিশ কংগ্রেস সরকার গঠিত হলে কার্যকর হবে, গতকালই সে কথা ঘোষণা করেছেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে।’‌ বিজেপি নেতা তথা হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ দাবি করেছেন, এমএসপি সুপারিশ নিয়ে কেন কংগ্রেস সরকার কিছু করেনি। ২০০৪ থেকে টানা ১০ বছর তারা ক্ষমতায় ছিল, তারপরেও কেন পদক্ষেপ নেয়নি। কৃষকরা যাদের সঙ্গে দিল্লি গিয়ে কথা বলতে চাইছে, তারাই চন্ডীগড়ে কৃষকদের সঙ্গে কথা বলতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।’‌ ভিজ দাবি করছেন, আসলে এদের অন্য ‘‌উদ্দেশ্য’‌ রয়েছে। এদিকে, কৃষক নেতা সারবন সিং পান্ধের বুধবার জানিয়েছেন,‘‌কৃষকদের ওপর আক্রমণ চালাচ্ছে সরকার। কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, রাবার বুলেট ব্যবহার করা হচ্ছে। সরকারকে অবশ্যই আমাদের দাবি মানতে হবে নয়তো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ এবং আমরা অবশ্যই জয়লাভ করব।’‌ কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানের সমর্থন জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি একাধিক সংগঠন। প্রয়াত বিজ্ঞানী এম এস স্বামীনাথনের কন্যা মধুরা স্বামীনাথন বলেছেন, ‘খবর পাচ্ছি কৃষকদের দিল্লি আসা আটকে দিতে রাস্তায় ব্যরিকেড বসানো হয়েছে। অস্থায়ী জেল তৈরি করা হয়েছে রাস্তার ধারে।’ তাঁর প্রশ্ন, ‘কৃষকেরা অন্নদাতা, তাঁরা অপরাধী নন। তাঁদের আটকাতে কেন এমন পদক্ষেপ করা হবে।’

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া