শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Saraswati Puja: সুরে সুরে বাগদেবীর আরাধনা

Riya Patra | ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ০১ : ২৭Riya Patra
প্রীতি সাহা: মুঘল স্থাপত্যের ধাঁচে নির্মিত মণ্ডপজুড়ে বাংলার আলপনা। দেবীর পরণে লাল পেড়ে সাদা শাড়ি। শাড়ির পাড়ের কারুকার্যের সঙ্গে মিল রেখে দেবীর চালচিত্র। সঙ্গে দেবী সরস্বতীর রূপসজ্জায় শোলার সাবেক সাজ। প্রতি বছরের মতো চলতি বছরেরও বিশেষত্বে অনন্য হয়ে রইল সঙ্গীতশিল্পী সৌরেন্দ্র ও সৌমজিতের সরস্বতী পুজো। গানের স্কুলের সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বাণী বন্দনায় মেতে উঠলেন দুই প্রথিতযশা সঙ্গীতশিল্পী। 

জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী সরস্বতী সর্বগুণে ও জ্ঞানে গুণান্বিতা, শুভ্র বর্ণ অর্থাৎ সাদা রং শুদ্ধতার প্রতীক। দেবী সরস্বতীর শ্বেতশুভ্র মূর্তি তাঁর কলুষহীন চরিত্রের প্রতীক বলে মনে করা হয়। দেবীর গাত্রবর্ণ শুক্লবর্ণ অর্থাৎ তিনি সকল দোষহীনা। দেবীর শুভ্রবর্ণ আমাদেরও দোষমুক্ত থাকার অনুপ্রেরণা দেয়। সেই অনুপ্রেরণাতেই সৌরেন্দ্র ও সৌমজিতের সরস্বতী পুজোয় সামিল সকলেই সাদা পোশাকে সুসজ্জিত। শুধু পোশাক পরিকল্পনা বা মণ্ডপ সজ্জাতেই নয়, সৌরেন্দ্র ও সৌমজিতের সরস্বতী পুজোর বিশেষত্ব থাকে আরও এক ক্ষেত্রেও। প্রতিবছর নিজেদের সৃষ্টি করা নতুন গানে দেবী বন্দনা করেন তাঁরা। এবারও পুজোর পরিবেশকে অন্য মাত্রা দিয়েছিল গুরু-শিষ্যদের যুগলবন্দি। 

যুগল সঙ্গীত শিল্পীর বাগদেবীর আরাধনায় চমক থাকে ভোগ-প্রসাদেও। দেবীর নৈবেদ্যতে ফল-মিষ্টির পাশাপাশি ছাত্রীদের হাতে বানানো নারকেল নাড়ু মাস্ট। ভোগে মেনুতে খিচুড়ি, পাঁচ তরকারি, মিষ্টি সহ বিবিধ বাঙালি পদের সমাহার। সারা বছর নানা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকলেও বছরের এই একটি দিনে বাগ দেবীর আরাধনায় নিজেদের সকল ছাত্র-ছাত্রী এবং অ্যাকাডেমির সকল শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এক হয়ে যান সৌরেন্দ্র ও সৌমজিৎ। আর খুঁজে নেন সারা বছর ভাল থাকার রসদটুকু।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া