শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Saraswati Puja: সরস্বতীর কাছে পুঁটির প্রার্থনা, ওদের 'মানুষ' করো

Riya Patra | ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ০১ : ১৯Riya Patra
রিয়া পাত্র
মনে পড়ে নগরকীর্তনের পুঁটির কথা? বড় ভালবাসত ঠোঁটে লিপস্টিক দিতে, একটু কাজল দিতে। এটুকু ইচ্ছার জন্য, আহ্লাদের জন্য কতই না লাঞ্ছনা! এরকম কত পুঁটি রয়েছে আমাদের বাড়িতে, পাড়ায়, শহরে। সময় এগোলেও এখনও সমাজ সার্বিকভাবে প্রস্তুত নয় পুঁটিদের বড় হওয়াকে স্বাগত জানাতে। সমাজকে আরও এককদম এগনোর বার্তা দিতেই এবার উদ্যোগ নিয়েছেন শিল্পী। নিজেকে দেবু বলেই পরিচয় দিতে অভ্যস্ত। আর্ট কলেজের টেক্সটাইল বিভাগে পড়াশোনা করেছেন, এখন রয়েছে নিজের ব্র্যান্ড, অভিনেতা-অভিনেত্রীদের পোশাক পরিকল্পনা করেন। গত কয়েক বছর ধরে একই সঙ্গে পরিকল্পনা করছেন পাড়ার সরস্বতী পুজোর। করোনা কালের সময় থেকেই তাঁর এই উদ্যোগ। হাত মিলিয়েছেন পাড়ার বন্ধুরা, এমনকি পুঁচকেরাও। পাইকপাড়ার ক্যাম্প বাগানে ঘিঞ্জি গলি ধরে একটু এগিয়ে গেলেই দেখা যাবে ঘরের বাইরের আরেক ঘরকে। ওটাই সরস্বতী পুজোর প্যান্ডেল। টালির ছাদের ঘরের এক দেওয়ালকে আদল দেওয়া হয়েছে ঘরের। সামনে সরস্বতী প্রতিমা, লাল পেড়ে হলুদ ঢাকাই পরে। আর মূর্তির দিকে অপলক তাকিয়ে এক মূর্তি। ছলছল চোখ তার, কপালে লাল টিপ। এই সমাজে পুঁটিদের প্রতিনিধি সে, গৌরব। ছোটবেলা থেকেই "যথেষ্টভাবে পুরুষালি" আচরণ না করার জন্য সকলেই তাকে ব্যঙ্গ বিদ্রূপ করে। "মেয়েদের মত" ঘরকুনো হওয়ার জন্য, বা কথা বলার ধরণ, হাঁটার জন্য, ক্রিকেটের জায়গায় রান্নাবাটি খেলতে চাওয়ার জন্য, বা পাঞ্জাবি না চেয়ে শাড়ি পরতে চাওয়ার জন্য তাকে প্রতিপদে সমালোচনা শুনতে হয়।

পুজোর দিন সরস্বতীকে খোলা চিঠি লিখেছে সে। তাতে ভাঙা অক্ষরে লেখা, "ও ঠাকুর,..সব পড়া করেছি, তাও ওরা আমাকে এমা তুই তো মেয়ে মেয়ে কেন বলে? দেওয়ালে রয়েছে ওই চিঠির প্রতিলিপি। ড্রেসিং টেবিলে রাখা হয়েছে লাল টিপ, প্রসাধনী বোতলের রঙ রাখা হয়েছে গোলাপী। কারণ, শিল্পী জানাচ্ছেন,গৌরবের "গৌরী" মনের কাছে এসব কিছু বড় সুন্দর, দৃষ্টি নন্দন। সেই সবকিছুকেই এবারের সরস্বতী পুজোয় ফুটিয়ে তুলেছেন দেবু। কেন এই পরিকল্পনা? তাঁর মতে," নতুন কিছু ভাবতে চাই প্রতিবছর। সরস্বতী পুজো ছোটদের পুজো। চাই ওদের বড় হওয়ার রাস্তা সুন্দর হোক, সুগম হোক।" পরিকল্পনাকে সম্পূর্ণতা দিতে গান ব্যবহার করা হয়েছে, যার মাঝে মাঝে রয়েছে ওদের বেড়ে ওঠার রাস্তায় শোনা কটু কথাগুলিও। গানের ভাবনা প্রীতম গুহর, গেয়েছেন দীপ। এই সমগ্র পরিকল্পনায় দেবু পাশে পেয়েছেন বন্ধুদের, আর্ট কলেজের জুনিয়রদের। দেবব্রত, ঋত্বিকা, শরদিন্দু, দেবজ্যোতি, সায়ন, সৌম্যদীপ, শাশ্বত, সন্দীপন, ভাগ্যজিৎরা সব কাজ ফেলে সাহায্য করেছেন তাঁকে। পরিকল্পনা শুনে গুজরাটে বসে গৌরবের মূর্তি বানিয়ে পাঠিয়েছেন অরিৎ, সুদীপ, কৌশল। টাকি থেকে এসে আলপনা দিয়ে গিয়েছেন শুভঙ্কর। পুজোর আচারেও ঘরোয়া ভাবনা, বানানো হয়েছে নাড়ু। কাল সকালেই পুজোয় বসবেন পুরুত ঠাকুর।গৌরব ছলছলে চোখে অঞ্জলি দেওয়ার সময় বলবে, "তুমি একটু ওদের বলে দিও না গো ঠাট্টা যেন না করে।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া