বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ০০ : ৫২Kaushik Roy
তমালিকা বসু, লন্ডন: হাতেখড়ি, হলুদ শাড়ি, পাঞ্জাবি-ধুতি, খিচুড়ি ভোগ, কুলের চাটনি- কলকাতা আর লন্ডনের সরস্বতী পুজোয় কোনো ফারাক নেই। শুধু দিনের তফাৎ, ভারতবর্ষে যখন মানুষ সরস্বতী ও ভ্যালেন্টাইন উৎসবে মুখর তখন, লন্ডন ও ব্রিটেনে এই পুজোর স্বাদ নিতে অপেক্ষা করতে হচ্ছে সপ্তাহান্ত পর্যন্ত। আগামী শনি ও রবিবার লন্ডন ও ইংল্যান্ডের বিভিন্ন প্রান্তে বাগদেবীর আরাধনার আয়োজন করা হয়েছে। কয়েক জায়গায় আয়োজকরা গত শনি ও রবিবার পুজো সেরে নিয়েছেন। মোটামুটি সব পুজোতেই বাসন্তি রংয়ের গাঁদার মালায় সুসজ্জিত ছিলেন দেবী। তবে প্রতিমার দিক থেকে সৃষ্টিশীল মনোভাব দেখিয়েছেন পুজো কর্তারা। যেমন লন্ডনের হ্যারোতে আয়োজিত সরস্বতী বন্দনার পুরোধা ছিল তথ্যপ্রযুক্তিতে কাজ করা কয়েকটি বাঙালি পরিবার। তাদের অন্যতম সদস্য রাজীব সাহার হাতে আঁকা শ্বেতশুভ্র দেবী সরস্বতীর ছবি ফ্রেমে বাঁধিয়ে পুজো হয়। কোনো পুরোহিত নয়, পরিবারগুলির মহিলা সদস্যরা মিলে দেবীর আরাধনা করেন, সরস্বতী মন্ত্র, মঙ্গলারতি, পুষ্পাঞ্জলি, শান্তির জল সবই হয় নিয়ম মেনে।
অন্যদিকে, আগামী শনিবার ইংল্যান্ডের সাদাম্পটনে পুজো করবে সাদাম্পটন বাঙালি সাংস্কৃতিক সংগঠন। এখানেও ডজনখানেক তথ্যপ্রযুক্তি কর্মী ও তাদের পরিবার পুজোর মূল উদ্যোক্তা। তাদের অন্যতম সদস্য ও প্রতিমা শিল্পী প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়। পিচবোর্ড, কাগজ, বাচ্চাদের খেলার ক্লে মডেল ও প্রভৃতি হাতের কাজের সামগ্রী দিয়ে তিন ফুট উচ্চতার প্রতিমা বানিয়েছেন তিনি। এর পর তাতে রং করা হবে, বসানো হবে পরচুলা এবং পরানো হবে শাড়ি। প্রিয়াঙ্কার প্রতিমা দেখে বোঝার জো নেই এটি মাটির প্রতিমা নয়। হাতে বানানো প্রতিমার গায়ের গয়নাও একদম চোখ ধাঁধানো।
সাদাম্পটনের এই পুজোর দায়িত্বে রয়েছেন পুরোহিত কৌশিক চক্রবর্তী। সংগঠনের অন্যতম মুখ্য সদস্য অয়ন মুখোপাধ্যায় জানান, ‘কলকাতার মৃৎ শিল্পীদের প্রতিমার কোনো তুলনা নেই কিন্তু দেশ থেকে এতদূর সবসময় ঠাকুর আনা কঠিন হয়ে যায়। বিশেষ করে পকেটের দিক থেকে। আমাদের প্রতিমা তৈরিতে আমরা যত সম্ভব জৈব পদার্থ রাখা ও প্লাস্টিক বর্জনের কথা মাথায় রেখেছি। আমরা শুধু সরস্বতী নয়, গত বছর লক্ষ্মী পুজোয় পিচবোর্ডের প্রতিমা বানিয়েছি। সেই সঙ্গে ডাকের সাজের মতো ঠাকুর মুকুট ও গয়না বানিয়েছি।’ সাদাম্পটনের এই সরস্বতী পুজো এবছর তৃতীয় বছরে পা দিল। ঠাকুর মূর্তি মূলত বড়রা তৈরি করলেও, প্যান্ডেলের সজ্জা কিন্তু ছোটদের হাত দিয়ে হয়। প্রিয়াঙ্কা জানিয়েছেন, এ বছর তাদের প্যান্ডেলে প্রতিমার পিছনে ইংরেজি ও বাংলা অক্ষর দিয়ে মন্ডপসজ্জা হবে। এখানে বেড়ে ওঠা প্রজন্মকে বড়দের ফেলে আসা শৈশবের এক ঝলক দেখাতেই এই প্রচেষ্টা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?