বৃহস্পতিবার ২১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | প্রেমের মরশুমে তাজা গোলাপের জায়গা নিয়েছে সোনার জল করা ধাতব ফুল

Riya Patra | ১২ ফেব্রুয়ারী ২০২৪ ০০ : ৪২Riya Patra
রিয়া পাত্র: এমন এক সময় ছিল যখন ফেব্রুয়ারির এই সময়টায় মাঝে মাঝেই মহা ঝামেলায় পড়তেন ফুল বিক্রেতারা। প্রেমিক দিব্যি সময় থাকতে ফুলের কথা বলে, প্রেমিকার বাড়ির ঠিকানা এবং সঙ্গে একখান চিরকুট ধরিয়ে, বাড়ি যেতেন। বলা থাকত ভ্যালেন্টাইন্স ডে’র আগে ঠিক রাত ১২টায় ফুল পৌঁছে দিতে হবে বিশেষজনের কাছে।আর এই কাজ করতে গিয়েই বিপত্তি ঘটেছে কতবার। কখনও বারান্দা দিয়ে শাড়ি ফেলে ফুলের বুকে নিয়েছেন প্রেমিকা, কখনও তাঁর অতি গম্ভীর বাবা তেড়ে এসেছেন কমল মিত্রর স্টাইলে। এখন আর সেসব দিন নেই। গোলাপে জল স্প্রে করতে করতে তেমনটাই বললেন নিউ মার্কেটের এস সি দঁ-এর সুরজিৎ দঁ । ১২০ বছর ধরে তাঁদের ফুলের দোকান, তিনি নিজে বসছেন চার দশকের বেশি সময় ধরে। এক সময় এসেছেন সুচিত্রা সেন থেকে ভিক্টর ব্যানার্জি, অপর্ণা সেন সহ বহু বিশিষ্টজনেরা। এই ফেব্রুয়ারির সময়টায় ভিড় থাকত থিকথিকে। এখন ভিড় হচ্ছে না সেরকম। নিউমার্কেট ঘুরে জানা গেল এই সময়টায় মেদিনীপুর, রানাঘাট, বাগনানের গোলাপ বিকোচ্ছে ২০ টাকা, ব্যাঙ্গালোর গোলাপ বিকোচ্ছে ৩৫-৪০ টাকায়। এবার ফুল চাষিরা জানিয়েছিলেন, একরকম ছত্রাকের আক্রমণে গোলাপ তুলনায় কম ফুটেছে। তবে তার প্রভাব নিউ মার্কেট বাজারে পড়েনি। রোজ সকালেই তাঁরা জগন্নাথ ঘাট থেকে নিয়ে আসছেন গোলাপ। কোনও দোকানী আনছেন ৬০০, কেউ আনছেন ২০০০। ব্যাঙ্গালোর গোলাপ অবশ্য সাপ্লাই দিয়ে যান ডিলাররা। রোজ ডেতে ফুল নিয়ে গেলেন অনেকেই। এল সি চৌধুরীর গৌতম কুমার দাস মনে করছেন, এই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে ফুলের বাজারে চাহিদা অতটা নয়। একই মত আশে পাশের বড় ফুলের দোকান গুলিতেও। কিন্তু এর কারণ কী? কারণ হিসেবে প্রথমেই উঠে আসছে অনেক অপশনের কথা এবং অনলাইনে কেনার কথা। একটা সময় উপহার বলতে প্রথমেই মানুষ বেছে নিতেন ফুল আর বইকে। এখন নানাবিধ উপহার বাড়িতে বসেই কেনা যায়। গোলাপ বিকোচ্ছে অনলাইন অ্যাপেও, তাতে আবার রয়েছে ছাড়ও। গোলাপ ক’ দিন পর শুকিয়েই যাবে, ভালবাসার চিহ্ন আরও দীর্ঘস্থায়ী করার জন্য গোল্ড প্লেটেড ধাতব গোলাপও বিকোচ্ছে দেদার। অনেকেই আর সময় খরচ করে নামকরা ফুলবাজারে যাচ্ছেন না। তুলনায় ছোট বাজারগুলোতে বরং ভিড় ছিল গোলাপ দিবসে, তবে খুচরো ফুলের জন্য। সেটাও কিন্তু আগের মতো নয়। উপহারের দোকানে বিক্রি ভাল। তবে সেখানেও কিছুটা ছন্দোপতন যেন। কারণ হিসেবে উঠে আসছে অনলাইন অ্যাপের কথা। সেখানে আবার এই প্রেমের সপ্তাহে হরেক ছাড়ের হাতছানি। এখন বিশেষ দিনে বেশ ব্যস্ততা কেক বুটিকগুলিতে। অনেকেই পছন্দের মানুষের জন্য অর্ডার দিচ্ছেন নানা রকমের কাপ কেক, চকোলেট।
প্রেম তো চিরন্তন, তবে সব দেখে শুনে কেউ কেউ বলছেন, খাতার ভেতর মুচড়ে থাকা কালচে গোলাপ, আর চিঠিতে "তোমাকে চাই"-এর দিন ফুরিয়েছে। শহর জুড়ে প্রেমের মরশুমে হিরের গয়না আর আই ফোনের আড়ালে কি চাপা পড়লো একটুকু ছোঁয়ার, একটুকু কথার রোমাঞ্চ?
ছবি - তীর্থঙ্কর দাস


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া