মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | BANK: ব্যবসা বাড়লো বন্ধন ব্যাঙ্কের

Sumit | ০৯ ফেব্রুয়ারী ২০২৪ ০১ : ০০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ব্যবসা বাড়লো বন্ধন ব্যাঙ্কের। ২০২৩-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কের ব্যবসার ১৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। যা টাকার অঙ্কে ২.৩৩ লক্ষ কোটি। শুক্রবার ২০২৩-২৪ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করে ব্যাঙ্কের তরফে একথা জানানো হয়েছে। উল্লেখ্য, গত আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় এই ত্রৈমাসিকে ব্যাঙ্কের আমানত ১৫ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে। এইমুহুর্তে ব্যাঙ্কের মোট আমানত ১.১৭ লক্ষ কোটি টাকা। ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, "বহুবছর ধরেই তৃতীয় ত্রৈমাসিকটা আমাদের ব্যাঙ্কের জন্য বৃদ্ধির পর্ব।" এদিন বন্ধন ব্যাঙ্কের তরফে জানানো হয়, তাদের মোট আমানতের মধ্যে খুচরো বা রিটেইল ব্যবসার পরিমাণ ৭১ শতাংশ।
একদিকে যেমন আমানতের পরিমাণ বেড়েছে তেমনি এই ত্রৈমাসিকে গোটা দেশে ব্যাঙ্ক ২৬টি নতুন শাখা চালু করেছে। এইমুহুর্তে গোটা দেশে তাদের ৬২৫০টির বেশি "আউটলেট"-এর মাধ্যমে ৩ কোটি ২৬ লক্ষেরও বেশি গ্রাহককে পরিষেবা দেওয়া হচ্ছে। গোটা দেশে ৭৫,০০০-এর বেশি কর্মচারী ব্যাঙ্কে কর্মরত আছেন।
এর পাশাপাশি ব্যাঙ্কর কোর ব্যাঙ্কিং সিস্টেম আপগ্রেড করা হয়েছে। এমডি এবং সিইও বলেন, "এই ত্রৈমাসিকের শুরুতে আমরা কোর ব্যাঙ্কিং সিস্টেম বা সিবিএস আপগ্রেড করেছি। এই নতুন সিস্টেম-এর সঙ্গে আমরা আরও ভালো ব্যবসা পাওয়ার ব্যাপারে আত্মপ্রত্যয়ী। ব্যাঙ্ক সমস্ত গ্রাহককে তাঁদের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পণ্য ও পরিষেবা জোগাতে বদ্ধপরিকর। এর পাশাপাশি আমরা দেশজুড়ে আরও বেশি মানুষের কাছে সক্রিয়ভাবে পৌঁছনোর ও আমাদের বিতরণ ব্যবস্থা আরও সম্প্রসারণ করার পথগুলির মূল্যায়ন করতে থাকব।"
ইতিমধ্যেই নতুন নতুন ক্ষেত্রে ব্যবসা বাড়াতে এগিয়ে এসেছে বন্ধন ব্যাঙ্ক।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া