সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়র রক্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক, সোমবার পর্যন্ত হাসপাতালেই থাকার সম্ভাবনা

Pallabi Ghosh | ২৮ অক্টোবর ২০২৩ ১৯ : ০৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবারের তুলনায় শনিবার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার উন্নতি। এখনও বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালেই চিকিৎসাধীন তিনি। শনিবার হাসপাতাল সূত্রে জানা গেছে, মন্ত্রীর হৃদযন্ত্র স্বাভাবিক। অন্যান্য প্যারামিটারও স্থিতিশীল। রক্ত পরীক্ষার রিপোর্টও স্বাভাবিক। গতকালই সিটি ব্রেন এমআরআই করা হয়। আজ থেকেই শুরু হয়েছে হল্টার মনিটরিং। জ্যোতিপ্রিয় কেমন আছেন, তা খোঁজ নিতে হাসপাতালেও যান ইডির এক আধিকারিক। হাসপাতালের বাইরে কড়া পাহারায় কেন্দ্রীয় বাহিনী।
হাসপাতাল সূত্রে আরও জানিয়েছে, জ্যোতিপ্রিয়র হাইপারগ্লাইকেমিয়া, রেনাল ইমপেয়ারমেন্ট, ডাইসিলেক্‌ট্রোলিটেমিয়া, প্রি-সিঙ্কোপ রোগ ধরা পড়েছে। তাছাড়াও হাইপারটেনশনের রোগী তিনি।
উল্লেখ্য, রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার কাকভোরে গ্রেপ্তার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়। বাকিবুর রহমানের গ্রেপ্তারির পরেই জ্যোতিপ্রিয়র বাড়িতে দ্বাদশীর দিন তল্লাশি অভিযান চালায় ইডি। ম্যারাথন তল্লাশির পর গ্রেপ্তার করা হয় তাঁকে।
গতকাল বিকেলে আদালতে শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ শুনেই সংজ্ঞা হারান তিনি। তড়িঘড়ি করে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে ভর্তি করানো হয়। আদালত জানিয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর জ্যোতিপ্রিয়র ১০ দিনের ইডি হেফাজতের মেয়াদ শুরু হবে।
হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন জ্যোতিপ্রিয়? সূত্রের খবর, সোমবারেও জ্যোতিপ্রিয়র হৃদ্‌যন্ত্রের কয়েকটি পরীক্ষা করা হবে। টিল্ট টেস্ট করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। অর্থাৎ সোমবারের আগে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা কম। এদিকে সোমবারই তাঁর শারীরিক অবস্থার রিপোর্ট ব্যাঙ্কশাল আদালতে জমা দিতে হবে ইডিকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া