সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মনমোহন সিং-এর প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

Riya Patra | ০৮ ফেব্রুয়ারী ২০২৪ ২১ : ১৩Riya Patra

বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: কভি আলবিদা না কেহেনা। অর্থাৎ কখনও বিদায় বলো না। রাজ্যসভা থেকে একগুচ্ছ সাংসদের অবসর নিয়ে আলোচনা এবং তাঁদের বিদায় সম্ভাষণ আলোচনায় কিশোর কুমারের এই গান তুলে ধরলেন তৃণমূলের মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়। তিনি জানান, শাসক এবং বিরোধী উভয় পক্ষেরই অবসর নিতে চলা সাংসদের জন্য তাঁর সম পরিমাণ শুভ কামনা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিন মিনিট ১০ সেকেন্ডের বক্তব্যে প্রধানমন্ত্রীর বিবৃতির বিরোধিতা করেন সুখেন্দুশেখর। তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, কিছু সদস্য যাচ্ছেন ফিরে আসার জন্য, কিছু সদস্য সম্ভবত আর ফিরে আসবেন না। একেবারেই সঠিক। এমনটাই হয়ে থাকে। তবে আমার মনে হয়, এপ্রিলে যাঁরা অবসর নেবেন, তাঁরা ক্লান্ত হয়ে থেমে যাবেন না। এমনকী, মেয়াদ শেষের পরেও তাঁরা দল, বৃহত্তর সমাজের জন্য কাজ করে যাবেন ভিন্ন অবস্থান থেকে। আমি তেমনটই বিশ্বাস করি। " তিনি বলেন, "আমি কাউকে বিরোধী বলে মনে করি না। আমি প্রতিপক্ষ মনে করি। শাসকদলের যে সদস্যরা অবসর নিচ্ছেন, তাঁদের জন্য ততটাই শ্রদ্ধা ও শুভ কামনা রয়েছে, যতটা প্রতিপক্ষের সদস্যদের জন্য রয়েছে এবং ভবিষ্যতেও তেমনই থাকবে।"

আগামী এপ্রিলে রাজ্যসভার মেয়াদ হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং সহ শাসক ও বিরোধী শিবিরের একগুচ্ছ সাংসদের। সেই তালিকায় রয়েছেন তৃণমূলের নাদিমূল হক, আবীররঞ্জন বিশ্বাস, সুভাশিস চক্রবর্তী, শান্তনু সেন। বিজেপি সদস্যদের মধ্যে রয়েছে দলের সভাপতি জেপি নাড্ডা, অনিল বালুনি, আশোক বাজপেয়ি, রাজীব চন্দ্রশেখর, প্রকাশ জাভকেরকড়, অনিল জৈন, মহেশ জেঠমালানি, ধর্মেন্দ্র প্রধান, নারায়ণ রানে, জিভিএল নরসিমা রাও, পুরুষোত্তম রূপালা, অশ্বিনী বৈষ্ণো, ভুপেন্দ্র যাদব, হরনাথ সিং, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ডিপি বৎস, ডঃ সুধাংশু ত্রিবেদী, বিজয় পাল সিং তোমর, কৈলাশ সোনি, রাকেশ সিনহা, অজয় প্রতাপ সিং, সিএম রমেশ, রাম সকল, সকলদীপ রাজবর, সরোজ পাণ্ডে, সমীর ওঁরাও, ডঃ এল মুরুগান, ভি মুরুলীধরণ, সুশীল মোদি, সোনল মানসিং, মনসুখ মাণ্ডব্য, কান্তা কর্দম, ডঃ অনিল আগরওয়াল। কংগ্রেস সাংসদদের মধ্যে রয়েছেন জিসি চন্দ্রশেখর, ডঃ এল হনুমন্থাইয়া, সৈয়দ নাসির হুসেন, কুমার কেটকর, রাজমনি প্যাটেল, নারাণভাই রাঠোয়া, অখিলেশ প্রসাদ সিং,বাংলা থেকে জয়ী হয়ে আসা অভিষেক মনু সিঙ্ঘভি এবং ডঃ অ্যামি ইয়াগনিক। মোট ৬৮ জন সাংসদের অবসর নিয়ে আলোচনা হয় এদিন।

সাংসদদের বিদায় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রশংসা করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী উদ্দেশে তিনি বলেন, "সভায় ভোটাভুটির দিনটি আমার মনে আছে। ট্রেজারি বেঞ্চের জয় নিশ্চিত ছিল তবুও হুইলচেয়ারে সভায় এসে ভোটদান করেছেন মনমোহন সিং। নিজের কর্তব্য সম্পর্কে কতটা সচেতন থাকতে হয়, এটা তারই উদাহরণ। তিনি একজন ব্যতিক্রমী উদাহরণ।" প্রধানমন্ত্রী মোদি বলেন, "কিছু সাংসদ ফিরে আসার জন্য অবসর নিচ্ছেন, কিছু সদস্য আর আসবেন না।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া