রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Congress: শ্বেতপত্রের পাল্টা কংগ্রেসের কৃষ্ণপত্র, ‌মোদি সরকারের ব্যর্থতার খতিয়ান

Riya Patra | ০৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৭ : ৫৩Riya Patra
‌আবু হায়াত বিশ্বাস: মোদি সরকারের শ্বেতপত্র বনাম কংগ্রেসের কৃষ্ণপত্র!‌ লোকসভা ভোটের আগে কংগ্রেস-‌বিজেপির লড়াই জমে উঠেছে। কেন্দ্রের বিজেপি সরকার বৃহস্পতিবার মনমোহন সিং সরকারের ‘‌আর্থিক অনিয়ম’‌ শীর্ষক শ্বেতপত্র পেশ করল। ঠিক তার আগে এদিন সকালেই মোদি সরকারের ১০ বছরের ‘‌ব্ল্যাক পেপার’‌ বা কৃষ্ণপত্র জারি করল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন ‘‌১০ সাল অন্যায় কাল’‌ শীর্ষক ৫৭ পাতার কৃষ্ণপত্র প্রকাশ করে মোদি সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরেছেন। কংগ্রেসের অভিযোগ, মোদি জমানায় ১০ বছরের ‘অন্যায় কাল’-এ দেশে চাকরির আকাল নিয়ে এসেছেন মোদি। দেশে গত দশ বছরে বিজেপি সরকারের শাসনে দেশে আর্থিক অন্যায়, সামাজিক অন্যায় এবং রাজনীতিক অন্যা‌য়ের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে কৃষ্ণপত্রে। দেশে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও কৃষকদের সমস্যার সমাধানে মোদি সরকারের ব্যর্থতার কথাও উল্লেখ করা হয়েছে।  এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন,‘‌আমরা সরকারের বিরুদ্ধে এই কৃষ্ণপত্র প্রকাশ করছি কারণ যখনই ওরা সংসদে কথা বলেন, ওরা শুধুমাত্র নিজেদের সাফল্য নিয়ে কথা বলে। কখনও ব্যর্থতা নিয়ে কথা বলে না। এমনকী, আমাদেরও বলতে দেওয়া হয় না।’‌ বিজেপি সরকারকে নিশানা করে খাড়গের বক্তব্য,‘‌আমাদের দেশে বেকারত্ব সবথেকে বড় সমস্যা। কিন্তু ওরা কখনও এই বিষয় নিয়ে কথা বলে না। ১০ বছরের হিসাব, পরিসংখ্যান তুলে ধরার কথা বলেন, কিন্তু কংগ্রেসের জমানায় কত কর্মসংস্থান হয়েছিল, বিজেপির শাসনে কত ভাল চাকরি হয়েছে, তা তুলে ধরেন না কেন তারা?’‌ মোদি সরকারের আমলে যেভাবে বিরোধী শাসিত রাজ্যগুলিকে নিশানা করা হয়েছে এবং সরকার ফেলে দেওয়া হয়েছে তা নিয়েও সরব হন কংগ্রেস সভাপতি। খাড়গে বলেছেন,‘‌গত ১০ বছরে ৪১১ জন বিধায়ককে ভাঙিয়ে নিয়েছে। তাদের কত টাকা দেওয়া হয়েছে, সেটা বললাম না। কর্ণাটক, মণিপুর, গোয়া, মধ্য প্রদেশ, রাজস্থান.‌.‌.‌কংগ্রেসের কত সরকারকে ফেলে দিয়েছে ওরা। এভাবেই ওরা গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে।’‌ বিরোধী শাসিত রাজ্যগুলিকে আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে। কেন্দ্র অ-বিজেপি রাজ্যগুলিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করছে না বলেও অভিযোগ করেন তিনি। 
কংগ্রেসের জারি করা কৃষ্ণপত্রে দাবি করা হয়েছে, ইউপিএ সরকারের সময় ২০১৪ তে পেট্রল ৭১ টাকা লিটার ছিল, তা ২০২৪ এ পৌঁছেছে ৯৭ টাকা। ৩৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। ১০ বছরে মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। এলপিজি সিলিন্ডারের মূল্য ছিল ৪১০ টাকা। এখন সেই সিলিন্ডারের মূল্য ১২০ ‌শতাংশ বৃদ্ধি হয়েছে!‌ সর্ষের তেল, আটা দাম ৫৯ শতাংশ বৃদ্ধি হয়েছে। ৩৫ টাকা লিটার দুধ ১০ বছরে বেড়ে হয়েছে ৬০ টাকা!‌ ৭১ শতাংশ বেড়েছে দাম। কংগ্রেস নেতা খাড়গের বক্তব্য,‘‌দেশে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া হলেও প্রধানমন্ত্রী মোদি তা নিয়ন্ত্রণের চেষ্টা না করে ইন্দিরা গান্ধী এবং জওহরলাল নেহেরুর আমলের সাথে মুদ্রাস্ফীতি তুলনা করে। বিজেপি এটা ভুলে যাচ্ছে যে তারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার চালাচ্ছে। তাই অতীতের সঙ্গে তুলনা চলে না। বিজেপি সরকারই প্রতিশ্রুতি দিয়েছিল যে কৃষকদের এমএসপি বৃদ্ধি করবে। চাষিদের আয় দ্বিগুণ করবে। কিন্তু বাস্তবে কী হয়েছে? জবাব নেই সরকারের কাছে।’‌

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া