শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | Pakistan: পাকিস্তানের নির্বাচন: স্বতন্ত্র দুই প্রার্থীর কার্যালয়ে হামলায় নিহত ২৭, আহত ৪০

Pallabi Ghosh | ০৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৭ : ১৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সাধারণ নির্বাচনের ঠিক এক দিন আগে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের পিশিন শহরে স্বতন্ত্র প্রার্থীদের লক্ষ্য করে হামলা হয়েছে। দুটি পৃথক হামলায় ঘটা বিস্ফোরণে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি।
পাকিস্তানের সংবাদমাধ্যম গুলি জানিয়েছে, বুধবার (৭ ফেব্রুয়ারি) পৃথক দুটি হামলার ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটে পিশিন শহরের আসফান্দ ইয়ার খান কাকার নামে এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের বাইরে। এ হামলায় ঘটা বিস্ফোরণে নিহত হয়েছেন ১৫ জন। আহতের সংখ্যা ৩০ জনের বেশি। ঘটনার সময় কাকার তার কার্যালয়ে ছিলেন না।
দ্বিতীয় বিস্ফোরণটি হয় জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল (জেইউআই-এফ) কার্যালয়ের বাইরে। কার্যালয়টি কিল্লা সাইফুল্লাহ জেলায় অবস্থিত। এ হামলায় অন্তত ১২ জন নিহত ও আটজন আহত হয়েছেন। জেইউআই-এফ নেতা মাওলানা আবদুল ওয়াসায় এবার প্রার্থিতা করছেন। তিনি হামলা থেকে বেঁচে গেছেন।
আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রাদেশিক স্বাস্থ্য সচিব জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনার পর কোয়েটার হাসপাতালগুলোয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ডাকা হয়েছে অতিরিক্ত কর্মীদের। ট্রমা সেন্টার, সিভিল হাসপাতাল, বিএমসি, বেনজির ও শেখ জায়েদ হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য অপারেশন থিয়েটার প্রস্তুত করা হয়েছে।
হামলা ও বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) একটি নোটিশ জারি করেছে। একইসঙ্গে বেলুচিস্তানের মুখ্য সচিব ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছ থেকে ঘটনার প্রতিবেদন চেয়েছেন।
ইসিপির একজন মুখপাত্র জানিয়েছেন, ওই নোটিশে ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী একটি মোটরসাইকেলে বিস্ফোরক দ্রব্য ছিল। ঘটনাটি নিয়ে বড় পরিসরে তদন্ত চলছে। তিনি আশ্বস্ত করেছেন, বাধা এলেও বৃহস্পতিবার বেলুচিস্তানে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রদেশের মানুষ ঘর থেকে বেরিয়ে আসবে। তাঁরা সন্ত্রাসীদের উচ্চাকাঙ্ক্ষা ধ্বংস করবেন বলেও তিনি উল্লেখ করেন।
পিশিনে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী কার্যালয়ে হামলা ও বিস্ফোরণের ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী গোহর এজাজ। কর্মীদের মূল্যবান প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশও করেন তিনি।
গোহর বলেন, দুষ্টু কিছু লোক নির্বাচনের সময় নিরাপত্তাহীনতা তৈরি করে পাকিস্তানকে বদনাম করতে চায়। যারা নিরপরাধ নাগরিকদের জীবন নিয়ে খেলা করে তাদের শক্ত হাতে মোকাবিলা করা হবে। নির্বাচনকালীন শান্তি প্রতিষ্ঠায় সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া