সোমবার ২৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৮ অক্টোবর ২০২৩ ১২ : ৪০Riya Patra
কোজাগরীর আলোয় তখন স্পষ্ট ধানজমির আলপথ। শহরের গলি রাস্তায় সেদিন নিয়ন আলো না জ্বললেও চলে। এমন দিনে গেরস্থের ঘর আলো করে বসেন লক্ষ্মী। সিংহাসনে প্রতিমা মূর্তি। চারপাশে ফুল, ফল, নৈবেদ্য, আলপনা আর ধূপের গন্ধ। প্রতিমার সামনে বসে সুখ শান্তি, আর সমৃদ্ধির কথা বিড়বিড় করে বলছেন কর্তা-গিন্নি। কোজাগরী পূর্ণিমায় এই প্রতিমা-পুজোর ছবি চেনা এবং স্পষ্ট। তবে লক্ষ্মী পুজোর দিনেই একবার মনে করা যাক লক্ষ্মী সরার কথা। কী এই লক্ষ্মী সরা? মূলত এই লক্ষ্মী সরার প্রচলন ওপার বাংলায়, সেখানকার পৃথক পৃথক জায়গা অনুসারে ভিন্ন ভিন্ন ধাঁচের লক্ষ্মী সরা রয়েছে। আবার এর ভাগও রয়েছে নানা রকমের। দেশভাগ কিম্বা তার পরবর্তী কালে ওপার বাংলার মানুষের বিশ্বাস এবং ঐতিহ্যের সঙ্গেই এ বঙ্গে চলে আসে লক্ষ্মী সরা। যদিও সেসব দিন পেরিয়েছে বহু আগে। এখন ফের দিনে দিনে এই বঙ্গে কমছে লক্ষ্মী সরার চল। তবে এমন মানুষও আছেন, যিনি বা যাঁরা গোটা বছর অন্য পেশা, অন্য কাজের সঙ্গে যুক্ত থাকলেও অধীর আগ্রহে অপেক্ষা করেন কোজাগরী পূর্ণিমার। ঠিক লক্ষ্মী পুজোর কয়েকদিন আগে, সাজিয়ে বসেন তিলে তিলে আঁকা লক্ষ্মী সরার ভান্ডার। তাঁদেরই একজন কুমোরটুলির কৃষ্ণেন্দু পাল। গোটা বছর তাঁর রোজগারের পথ অন্য হলেও, মোটামুটি মার্চ মাস থেকে তিনি শুরু করে দেন লক্ষ্মী সরা আঁকার কাজ। লক্ষ্মীপুজোর একেবারে প্রাক্কালে কথা বলা গেল তাঁর সঙ্গেই।
কৃষ্ণেন্দু পালের পূর্বসুরিরাও এই কাজ করেছেন। বংশ পরম্পরায় তিনিও তুলি হাতে বসেন সরার সামনে। ধীরে ধীরে ফুটিয়ে তোলেন একে পর এক চিত্র। লক্ষ্মী সরার প্রকারভেদ প্রসঙ্গে তিনি জানালেন, আগে আরও বহু রকমের লক্ষ্মী সরা আঁকা হলেও বর্তমানে ১০-১২ রকমের লক্ষ্মী সরা আঁকা হয়। তারমধ্যে উল্ল্যেখযোগ্য, ধান্যলক্ষ্মী, গণকাসরা, একচোখা লক্ষ্মী সরা, দুই পুতুল সরা, যেখানে লক্ষ্মীর সঙ্গে উপস্থিত থাকেন সরস্বতী, লক্ষ্মী এবং নারায়নের যুগল সরা বানানো হয়, তিন পুতুল সরা, যেখানে লক্ষ্মীর সঙ্গেই সরায় উপস্থিত থাকেন জয়া বিজয়া। পাঁচ পুতুল সরায় লক্ষ্মী, জয়া, বিজয়ার সঙ্গে যুক্ত হন রাধা কৃষ্ণ। এছাড়া বানানো হয় দুর্গা সরা, যেখানে মূলত দুর্গা অবস্থান করেন তাঁর সন্তানদের নিয়ে, তবে সরার এক অংশে আলাদা করে থাকেন লক্ষ্মী। তৈরি হয় সাত পুতুল সরা। কীভাবে আঁকেন লক্ষ্মী সরা? জানা গেল, বৃত্তাকার সরার ওপর খড়িমাটির প্রলেপ দিয়ে, শুকিয়ে নিয়ে, তার ওপর ধীরে ধীরে ফুটিয়ে তোলা হয় লক্ষ্মী, পেঁচা, ধানের শিষ, জয়া, বিজয়া, রাধা, কৃষ্ণ। তারপর লাস্ট ফিনিশিং হিসেবে করা হয় বার্নিশ। তবে এপার বাংলায় দিনে দিনে কমছে লক্ষ্মী সরার চাহিদা। নিজেই ৫০ বছর ধরে এই সরা তৈরি এবং বিক্রি করছেন কৃষ্ণেন্দু পাল, তার আগে করেছেন তাঁর বাবা। তিনি জানালেন, 'আগে বাঁধা ঘর ছিল কলকাতায় অনেকগুলি, যাঁরা লক্ষ্মীসরাতেই পুজো করতেন। কিন্তু এখন তাঁরাও দিনে দিনে সরার বদলে প্রতিমা পুজো করছেন। আগে এত প্রতিমার চল ছিল না।' তিনি স্পষ্ট জানালেন, আগে থেকে বিক্রি কমেছে, তবে তাঁর বানানো সরার চাহিদা রয়েছে এখনও। শ্যাম বাজার থেকে সরা কিনে নিয়ে গেলেন বুদ্ধদেব সাউ। বাবা, কাকুর পর এখন তাঁর দায়িত্ব পুজোর আগে লক্ষ্মী সরা নিয়ে যাওয়া। ওই সরাকেই বরণ করে তোলা হয় ঘরে, পুজো হয় কোজাগরী পূর্ণিমায়। চল কমেছে, তবে গেরস্থের ঘর থেকে এখনও হারিয়ে যায়নি লক্ষ্মী সরা। কৃষ্ণেন্দু পালের মতো শিল্পীরা মার্চ পড়লেই ফের বসবেন সরার সামনে, রঙ তুলি নিয়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?