বুধবার ২৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Rajasthan: ভোটমুখী রাজস্থানে ইডি, সিবিআইয়ের হানা, ক্ষমতায় ফিরতে একগুচ্ছ প্রতিশ্রুতি কংগ্রেসের

Pallabi Ghosh | ২৭ অক্টোবর ২০২৩ ২০ : ০৮Pallabi Ghosh
আবু হায়াত বিশ্বাস, দিল্লি: ‘‌কাম কিয়া দিল সে, কংগ্রেস ফির সে।’‌ রাজস্থানের ভোটে কংগ্রেসের ক্যাচ লাইন এটাই। পাঁচ বছর অন্তর যে রাজ্যের পালা বদল হয়, সেই রাজ্যে ফের ক্ষমতায় ফিরতে মরিয়া কংগ্রেস। মরু রাজ্যের বিধানসভা ভোটের ইতিহাস বলছে, তিন দশকের বেশি সময় ধরে ‘‌রিওয়াজ’ হয়ে গেছে পাঁচ বছর অন্তর রাজ্যের পালা বদলের। এবার সেই রিওয়াজ বদলের ডাক দিয়েছে হাত শিবির। মরুরাজ্যে ক্ষমতায় ফিরতে কোনও ত্রুটি রাখছেন না মুখ্যমন্ত্রী অশোক গেহলট। নির্বাচন ঘোষণার আগে একাধিক জনমোহিনী প্রকল্পের সূচনা করেছিলেন। নির্বাচন ঘোষণার পরেও একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছেন তিনি। রাজস্থানে তখত দখলে রাখতে ৭ গ্যারান্টির ঘোষণা করেছে কংগ্রেস। দলের প্রতিশ্রুতি ফের ক্ষমতায় ফিরলেই গ্যারান্টি বাস্তবায়ন করবে কংগ্রেস। দলের দাবি, গেহলট সরকার রাজ্যে যে উন্নয়নমূলক কাজ করেছেন, তাতে এবার দীর্ঘদিনের পরম্পরার বদল হবেই। রাজ্যের স্বাস্থ্য প্রকল্প চিরঞ্জীবী যোজনার বীমার অঙ্ক বৃদ্ধি থেকে ‘ইন্দিরা গান্ধী স্মার্টফোন যোজনার’ মাধ্যমে মহিলাদের বিনামূল্যে মোবাইল বিলি করছে কংগ্রেস সরকার। যার ভাল প্রভাব পড়ছে মরুরাজ্যের প্রত্যন্ত এলাকায়। দলের নেতারা দাবি করছেন, রাজস্থানের কংগ্রেস সরকার উন্নয়নে ভর করে ভোটে জিতবে।
কংগ্রেসের দেওয়া গ্যারান্টির তালিকায় যেমন রয়েছে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তারা কথা। তেমনই রয়েছে পুরনো পেনশন যোজনা বহাল রাখার ঘোষণা। রয়েছে ২ টাকা কেজি দরে পশু পালকদের কাছ থেকে গোবর কেনার গ্যারান্টিও। কংগ্রেসের গ্যারান্টির তালিকায় রয়েছে, রাজ্যের ১ কোটির বেশি পরিবারকে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা। রয়েছে প্রত্যেক পরিবারের মহিলা প্রধানদের বছরে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা। প্রত্যেক পড়ুয়াকে ইংরেজি মাধ্যমে শিক্ষা, ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে দুর্যোগ ত্রান বীমার গ্যারান্টি। কলেজের প্রথম বর্ষের পড়ুয়াদের ল্যাপটপ/‌ট্যাবলেট দেওয়ার ঘোষণাও। সব মিলিয়ে রাজ্যের মানুষের জনসমর্থন আদায়ে কোনও ত্রুটি রাখছে না কংগ্রেস। অন্যদিকে, বিজেপির হাতিয়ার দুর্নীতি। মহিলা সুরক্ষায় ব্যর্থতা নিয়ে সরব গেরুয়া শিবির। বিজেপি নেতাদের বক্তব্য, ‘‌গেহলট সরকারের পাঁচ বছরে কেবল উন্নয়নের নামে ফাঁপা বুলি দিয়ে বোকা বানিয়েছে জনগণকে। বাস্তবে উন্নয়ন কিছুই হয়নি। না কর্মসংস্থান হয়েছে, না শিক্ষিত বেকারদের মিলেছে ভাতা। ওদের চাই কেবল ক্ষমতা।’‌ দলের আরও বক্তব্য, কংগ্রেসের জঙ্গলরাজে রাজস্থানের মানুষ ত্রস্ত। গেহলট সরকারের বিদায়ের জন্য মানুষ মুখিয়ে আছে। তবে বিজেপি নেতারা মুখে যাই বলুন না কেন, দলীয় কোন্দলে জেরবার রাজস্থান বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াতের সঙ্গে বনিবনা হচ্ছে না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার। বিজেপি মুখ্যমন্ত্রী চেহারা ছাড়াই ওই রাজ্যে লড়ছে।
এদিকে, ভোটের দিন এগিয়ে আসতেই রাজ্যে কংগ্রেস নেতাদের হেনস্থা শুরু হয়েছে কেন্দ্রীয় এজেন্সির। দলের অভিযোগ, রাজ্যে বিজেপি হার নিশ্চিত বুঝেই ইডিকে নামিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যের কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোটাসরা ও বিধায়ক প্রকাশ হুদালার বাড়িতে হানা দিয়েছিল ইডি। ওই দিনই মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পুত্র বৈভব গেহলটকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় ইডি। ভোট মুখী রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির হানায় প্রতিহিংসার রাজনীতি দেখছেন কংগ্রেস নেতারা। শুক্রবার অশোক গেহলট অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইশারায় নাচছে ইডি, সিবিআই এবং আয়কর বিভাগ। ‌


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া