সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Rakesh Sharma: মহানগরের নাগালে মহাকাশ, উদ্বোধনে শহরে রাকেশ শর্মা

Pallabi Ghosh | ২৭ অক্টোবর ২০২৩ ১৯ : ২৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ১৯৮৪–র ৩ এপ্রিল। সোভিয়েত ইন্টারকোসমস প্রোগ্রামের অংশ হিসেবে সয়ুজ টি ১১ মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভারতের একমাত্র মহাকাশচারী ইন্ডিয়ান এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা। তাঁর হাত ধরেই ভারতের মহাকাশ অভিযানের মুকুটে জুড়ে গিয়েছিল নতুন সাফল্যের পালক। তারপর দীর্ঘ প্রায় চার দশক রাকেশ চলে গিয়েছিলেন অন্তরালে। ভারতের চন্দ্রযান ৩ মিশনের হাত ধরে দীর্ঘ ‘‌নির্বাসন’‌ কাটিয়ে ফের আলোয় এসে দাঁড়িয়েছেন ভারতের মহাকাশ অভিযানের এই কিংবদন্তি। আর শুক্রবার তাঁর হাত দিয়েই কলকাতায় উদ্বোধন হল ভারতের প্রথম মহাকাশ সংগ্রহশালা ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স–এর। এদিন সকাল থেকেই ইএম বাইপাস সংলগ্ন বড়খোলা নেতাই নগরে ছিল উৎসুক মানুষজনের ভিড়, সংবাদ মাধ্যমের কর্মীদের তৎপরতা আর কয়েকশো স্কুল–কলেজ পড়ুয়ার আনাগোনা। ৩৭ হাজার বর্গফুট জমির একাংশে গড়ে উঠেছে আইসিএসপি–র বিরাট পাঁচতলা বাড়ি। যার একতলাটা হয়ে উঠেছে মহাকাশ সংগ্রহশালা। কী নেই সেখানে?‌ চাঁদের মাটি, মঙ্গলের কাঁকড়, উল্কাখণ্ড, অ্যাপেলো ১১–এর রেপ্লিকা, টেলিস্কোপ, গ্রহাণুর ধ্বংসাবশেষ.‌.। মূল অনুষ্ঠান শুরুর আগে সংগ্রহশালাটি ঘুরে দেখেন রাকেশ শর্মা। সঙ্গে ছিলেন আইসিএসপি–র ডিরেক্টর ড.‌ সন্দীপ চক্রবর্তী, মন্ত্রী ব্রাত্য বসু প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে রাকেশ শর্মা মঞ্চে উঠতেই প্রেক্ষাগৃহ ফেটে পড়ে হাততালিতে। বললেন, মহাকাশ গবেষণায় ভারতের এই উন্নতি তাঁকে আপ্লুত করেছে। এই বিশাল ব্রহ্মান্ড সম্পর্কে নতুন প্রজন্মের কাছে বার্তা পৌঁছে দিতে এ ধরণের সংগ্রহশালার কোনও বিকল্প নেই। কারণ, যত দিন যাবে মহাকাশ সম্পর্কে আগ্রহ ততই বাড়বে। তাঁর ভবিষ্যতবাণী, আগামীতে ভারত মহাকাশ বিজ্ঞানের দুনিয়ার অন্যতম চালিকাশক্তি হয়ে আত্মপ্রকাশ করবে। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে ক্যালিফর্নিয়া থেকে উপস্থিত ছিলেন নাসার মহাকাশচারী ড.‌ জন গ্রুয়েন্সফেল্ড। বললেন, মহাকাশ বিজ্ঞানে ভারতের অগ্রগতি তাঁকে বিস্মিত করছে। ভার্চুয়াল মাধ্যমেই উপস্থিত ছিলেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানী ড.‌ পি লেরেন্টও। ব্রাত্য বসু বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের ছেলেমেয়েদের মহাকাশ বিজ্ঞানে আগ্রহ বাড়াতে এধরণের উদ্যোগকে সবসময় সমর্থন করেন। এই সংস্থাটি গড়ে তোলার জন্য রাজ্য সরকার ৪০ লক্ষ টাকা অনুদান দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ইসরোর বিজ্ঞানী তথা চন্দ্রযান ৩ অভিযানে অন্যতম কারিগর ড.‌ অনুজ নন্দী, ইসরোর প্রাক্তন ডিরেক্টর ড.‌ এস সি চক্রবর্তী, প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা, মুখ্য সচিব মণীশ জৈন প্রমুখ। আর পুরো অনুষ্ঠানটির সঙ্গে ওতোপ্রতোভাবে জুড়ে ছিলেন ডিরেক্টর ড.‌ সন্দীপ চক্রবর্তী। কারণ, এই সংগ্রহশালাটি যে তাঁর বহু বছরের স্বপ্নের ফসল। যার জন্য নিজের সারা জীবনের উপার্জন এবং সঞ্চয়ের একটা অংশও খরচ করে দিয়েছেন তিনি। সেইসঙ্গে এই সংগ্রহশালার জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগে তিনি সংগ্রহ করে এনেছেন মহাকাশ সম্পর্কিত একাধিক দুর্মূল্য এবং দুষ্প্রাপ্য জিনিসপত্র।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া