রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Bollywood: ‘টাইগার ৩’-এ সলমনের ঠোঁটে অরিজিতের গান, সুশান্তের জন্য ন্যায় চাইলেন আদিত্য ঠাকরে

Upali Mukharjee | ১৯ অক্টোবর ২০২৩ ১৫ : ১০
সংবাদ সংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?--    আড়ি থেকে ভাব
আড়ি করে সাত বছর দূরে। পুজোর আবহে নতুন করে ভাব। সৌজন্যে ‘টাইগার ৩’। ছবিতে আবারও সলমনের ঠোঁটে অরিজিৎ সিংয়ের গান। বৃহস্পতিবার ‘ভাইজান’-এর ইনস্টাগ্রামে ‘টাইগার ৩’-এর প্রথম গান ‘লেকে প্রভু কা নাম’ থেকে একটি ছবি জ্বলজ্বল করছে। জানিয়েছেন, ট্রেলারমুক্তির পরে ছবির গান প্রকাশ্যে আসবে।    সুশান্তের জন্য ন্যায় 
শিবসেনা বিধায়ক আদিত্য ঠাকরে সুশান্ত সিং রাজপুত এবং তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন। বিধায়ক বম্বে হাইকোর্টে এই বিষয়ে আবেদন করেছেন। ১৩ অক্টোবর উকিল রাহুল আরোটের মাধ্যমে ঠাকরে তাঁর আবেদন জানিয়েছেন। অবিলম্বে তদন্তের গতি বাড়িয়ে মৃত্যুরহস্য মামলার শুনানি চাইলেন।   প্রশাসনে টাইগার
রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’-এ নতুন সংযোজন। নবরাত্রি উৎসবের মধ্যেই শুটে যোগ দিলেন টাইগার শ্রফ। এবার তিনিও টিম ‘সিংহম’-এর অন্যতম সদস্য। টাইগারের লুক প্রকাশ্যে আসতেই সাড়া পড়ে গিয়েছে বলিউডে। বোর্ডে তাঁকে স্বাগত জানিয়ে পরিচালক ইনস্টাগ্রামে গিয়ে লিখেছেন, "স্পেশাল টাস্ক ফোর্স অফিসার ‘এসিপি সত্য’কে দেখুন। দলে স্বাগতম...টাইগার।" টাইগারকে স্বাগত জানিয়েছেন অজয় দেবগন, অক্ষয় কুমারও।   হয় শাহরুখ নয়... 
মুখোশের পর মুখও খুলেছেন রাজ কুন্দ্রা। বুধবার, শিল্পা শেট্টির স্বামী তাঁর আসন্ন ছবি, ‘ইউটি৬৯’-এর ট্রেলার প্রকাশ্যে এনেছেন। ছবিতে মুম্বইয়ের আর্থার রোড জেলে তাঁর জীবন দেখানো হচ্ছে। যেখানে পর্নোগ্রাফি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৬৩ দিন কাটিয়েছেন। সেই অনুষ্ঠানেই তাঁর দাবি, দেশে নাকি দুটো জিনিস বিক্রি হয়। এক, শাহরুখ খান। দুই, যৌনতা।   বিয়ের পিঁড়িতে? 
৪৩টি বসন্ত পার করে ফেলেছেন। আর কবে সাতপাকে বাঁধা পড়বেন? সলমন খানের পর প্রভাসকে ঘিরে আপাতত এই প্রশ্ন। সম্প্রতি আদিপুরুষ মুক্তির সময়ে অভিনেতা জানিয়েছিলেন, তিনি তিরুপতিতে বিয়ে করবেন। কিন্তু কবে? কিচ্ছু জানাননি। এবার আর এক ধাপ এগিয়ে তাঁর পিসি জানিয়েছেন, পরিবারের উপরে দেবী দুর্গার আশীর্বাদ রয়েছে। খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়ক। অনুষ্কা শেট্টি না কৃতি শ্যানন? এবিষয়ে পাত্রপক্ষ নীরব। 
 প্রশাসনে টাইগার
রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’-এ নতুন সংযোজন। নবরাত্রি উৎসবের মধ্যেই শুটে যোগ দিলেন টাইগার শ্রফ। এবার তিনিও টিম ‘সিংহম’-এর অন্যতম সদস্য। টাইগারের লুক প্রকাশ্যে আসতেই সাড়া পড়ে গিয়েছে বলিউডে। বোর্ডে তাঁকে স্বাগত জানিয়ে পরিচালক ইনস্টাগ্রামে গিয়ে লিখেছেন, "স্পেশাল টাস্ক ফোর্স অফিসার ‘এসিপি সত্য’কে দেখুন। দলে স্বাগতম...টাইগার।" টাইগারকে স্বাগত জানিয়েছেন অজয় দেবগন, অক্ষয় কুমারও।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া