মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | CHINA FIGHTER JET : চিনা ফাইটার জেট নিয়ে সরব আমেরিকা

Sumit | ২৭ অক্টোবর ২০২৩ ১৪ : ৪২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : মার্কিন যুদ্ধবিমানকে  ধাক্কা মেরে ধ্বংস করতে চেয়েছে চিনা ফাইটার জেট। মার্কিন বিমানের মাত্র ১০ ফুট দূরত্বে ঢুকে পড়েছিল চিনা বিমান। দক্ষিণ চিন সাগরে মহড়া চলাকালীনই এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। মার্কিন সেনার তরফে বিবৃতি দিয়ে এই ঘটনার খবর প্রকাশ করা হয়। বৃহস্পতিবারই আমেরিকা সফরে গিয়েছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। সেখানে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকও করেছেন। মার্কিন সেনার তরফে জানা গিয়েছে, দক্ষিণ চিন সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় মহড়া চালাচ্ছিল আমেরিকার বি-৫২ বম্বার বিমান। সেই সময়েই আচমকা খুব কাছে চলে আসে চিনা জে-১১ জেট। মার্কিন বিমান থেকে মাত্র ১০ ফুট নীচ দিয়ে উড়তে থাকে চিনা বিমান। এমনকি মার্কিন বিমানের সামনে এসে দুর্ঘটনা ঘটানোরও চেষ্টা করে চিনা জেট। কোনওমতে দুর্ঘটনা এড়ান মার্কিন বিমানের পাইলট। আমেরিকার সেনার তরফে জানানো হয়, এই ঘটনার সময়ে দৃশ্যমানতা বেশ কম ছিল। কিন্তু তার মধ্যেই মার্কিন বিমানের সঙ্গে সংঘর্ষ ঘটানোর চেষ্টা করেন চিনা যুদ্ধবিমানের পাইলট। এই আচরণকে আন্তর্জাতিক এয়ার সেফটি নিয়মের বিরোধিতা হিসাবেই আখ্যা দিচ্ছে মার্কিন সেনা। কয়েকদিন আগেই মার্কিন প্রতিরক্ষা বিভাগের তরফে একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, গত দেড় বছরে অন্তত ১৫ বার মার্কিন বিমানের প্রতি আক্রমণাত্মক আচরণ করেছে চিনের সামরিক বাহিনী। এই ঘটনার নিন্দা করেছে আমেরিকা। চিন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ক্রমেই মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে তাও এদিন জানাতে ভোলেনি আমেরিকা।  

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া