বুধবার ২৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৮ জানুয়ারী ২০২৪ ১৫ : ৩৫Pallabi Ghosh
স্থানীয় সময় শনিবার (২৭ জানুয়ারি) সকালে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের সিরকান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ইরানের মেহের নিউজ।
গণমাধ্যমটি জানিয়েছে, কয়েকজন সশস্ত্র ব্যক্তি সিরকানের একটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি ছুড়ে ৯ পাকিস্তানিকে হত্যা করে। সশস্ত্র ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, খুব ভোরে তিনজন সশস্ত্র ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে বিদেশিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৯ পাকিস্তানির মৃত্যু হয়।
নিহতরা ঘুমন্ত অবস্থায় হামলার শিকার হন ও সবাই একাধিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ইরনা জানিয়েছে, নিহতদের মধ্যে আটজনের নাম মহম্মদ আসিফ, মহম্মদ আসগর, মহম্মদ আখতার, মহম্মদ শোয়েব, শাব্বির আরাইন, মহম্মদ আজর, আশফাক ও উসমান। নিহতদের মধ্যে দুই ভাইও রয়েছেন।
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাসসির টিপু।
তিনি বলেছেন, "সারাভানে ৯ পাকিস্তানিকে হত্যার ঘটনায় আমার গভীরভাবে মর্মাহত। হত্যার শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে সর্বাত্মক সহযোগিতা করবে দূতাবাস। এ ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়াতে ইরান সরকারের প্রতি আহ্বান জানাই।"
তিনি জানান, দূতাবাসের একজন কর্মকর্তা ঘটনাস্থলে যাচ্ছেন। এবং আহতদের দেখতে হাসপাতালে যাবেন ওই কর্মকর্তা।
সম্প্রতি সীমান্ত দ্বন্দ্বকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনার পারদ চরমে। সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে দেশ দুটি।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের বিদেশমন্ত্রী জলিল আব্বাসের আমন্ত্রণে রবিবার (২৮ জানুয়ারি) ইসলামাবাদ সফরে আসছেন ইরানের বিদেশমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান।
ইরানি বিদেশমন্ত্রীর সফরের একদিন আগেই তার দেশে ৯ পাকিস্তানি নাগরিকের হত্যার ঘটনা ঘটল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?