রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Shashi Tharoor: দেশে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন শশী থারুর

Pallabi Ghosh | ২৭ জানুয়ারী ২০২৪ ২০ : ০৮Pallabi Ghosh
কৌশিক রায়: নামেই ভারত গণতান্ত্রিক দেশ। ইউরোপ বা আমেরিকায় ভারত সরকার নিয়ে কোনও প্রতিবেদন প্রকাশিত হলে সেখানে প্রশ্ন ওঠে ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে। কেন্দ্রীয় সরকার কতটা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করছে, প্রশ্ন সেখানেও। ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সাহিত্য উৎসবে এসে এই প্রশ্নই তুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। আলোচনা চলাকালীন প্রশ্ন ওঠে ভারতের বিদেশনীতি নিয়েও। শশী থারুর স্পষ্ট জানান, স্বাধীনতার পর থেকে যারাই সরকার গঠন করুক না কেন প্রত্যেকের নীতি ছিল একই রকম।অতিরিক্ত সখ্যতা কারও সঙ্গেই দেখায়নি ভারত। ফলে, পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে ভারতের পাশে দাঁড়ানোর নেই কেউই। এদিনের আলোচনার বিষয় ছিল বিশ্বের বর্তমান অবস্থায় কি ভবিষ্যতে ভারত পথ দেখাবে?
লোকসভার সাংসদের স্পষ্ট জবাব, ভারতের বর্তমান যে অবস্থা তাতে আগামী দিনে ভারত বিশ্বকে কতটা পথ দেখাতে পারবে তা যথেষ্ট সন্দেহের। একদিকে ইউক্রেন- রাশিয়া, অন্যদিকে ইজরায়েল- প্যালেস্তাইন দুই ক্ষেত্রেই ভারতের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। কিছুদিন আগেই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হয়েছে। সেই প্রসঙ্গে শশী থারুর জানান, আমি রাম বিরোধী নই, আমি মন্দিরেও যাই। কিন্তু যদি উদ্বোধনে মন্দিরের থেকে বেশি প্রধানমন্ত্রীকে দেখানো হয় তাতে আমার আপত্তি রয়েছে। রাজনৈতিক ইস্যু করে তোলা হয়েছে রামমন্দির উদ্বোধনকে। লোকসভা ভোটে এর ফল পাওয়া যাবে। লোকসভা ভোট প্রসঙ্গে থারুর জানান, "আমাদের প্রথম লক্ষ্য হবে বিজেপি শাসিত মূল রাজ্যগুলিতে আসন দখল করা। তাতে সফল হলে তবেই কেন্দ্র থেকে সরানো যাবে বিজেপিকে।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া