শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | BOOK FAIR: দশে পা কলকাতা সাহিত্য উৎসবের, শীর্ষেন্দুকে 'স্মরণে সমরেশ' সম্মাননা

Sumit | ২৬ জানুয়ারী ২০২৪ ১৬ : ০৩Sumit Chakraborty
রিয়া পাত্র:  আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সকলের আকর্ষণ থাকে যে দিকে,শুক্রবার সূচনা হল তারই। ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে এসবিআই অডিটোরিয়ামে শুরু হল দশম কলকাতা সাহিত্য উৎসব। সাহিত্য উৎসবের সূচনার আগে মঞ্চে নৃত্য, গীত প্রদর্শন করেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পড়ুয়া, শিক্ষকরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায় এবং বাণী বসু। ছিলেন সাহিত্যিক সমরেশ মজুমদারের কন্যা দোয়েল মজুমদার, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সম্পাদক সুধাংশু শেখর দে, যুগ্ম সম্পাদক রাজু বর্মন, কলকাতা সাহিত্য উৎসবের ডিরেক্টর সুজাতা সেন এবং বিশিষ্টজনেরা। এদিন "স্মরণে সমরেশ" সম্মাননা তুলে দেওয়া হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে।
এবছর প্রথম সমরেশ মজুমদার স্মৃতি সম্মান দেওয়া হল। ইতিমধ্যে সম্মাননা জ্ঞাপন সহ একগুচ্ছ উদ্যোগ নিয়েছে সমরেশ মজুমদার ফাউন্ডেশন। তাঁর কন্যা দোয়েল মজুমদার জানান, " সুনীল, শীর্ষেন্দু, শংকর সহ লেখকদের কাছে আমাদের ভাষার ঋণ চিরন্তন, আগামী প্রজন্মের কাছে এই সৃজনশীলতার ধারা অক্ষুণ্ন রাখতে নানা উদ্যোগ এই ফাউন্ডেশনের। উদ্দেশ্য, জেলাস্তরের নবীন, প্রতিশ্রুতিমান লেখকদের প্রশিক্ষণ দেওয়া, ওয়ার্কশপ করা, সাহিত্য উৎসবে প্রবীণতম লেখকদের সম্মান জানানো, পাশাপাশি পাঠক লেখকের মুখোমুখি আলাপচারিতার আয়োজন।" সাহিত্য উৎসবের মঞ্চেই প্রকাশিত হল সমরেশ মজুমদারের শেষ বই "অশেষ সমরেশ"। অনুজপ্রতিম সমরেশের স্মরণে ভারাক্রান্ত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গলা।সমরেশের "সঞ্জু" ডাক আর কখনও শুনতে পাবেন না, স্মৃতিকাতর সঞ্জীব চট্টোপাধ্যায়। ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে কলকাতা সাহিত্য উৎসব।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া