মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৫ জানুয়ারী ২০২৪ ২০ : ০২Riya Patra
১৮২৪ এর ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত। তাঁর জীবন যাপনের ধারা যেমন ২০০ বছর পরেও সমান আলোচিত, তেমন সাহিত্যে তিনি যে বিপ্লব ঘটিয়েছিলেন, তা সমান প্রাসঙ্গিক। মধুসূদনের দ্বিশতবর্ষ জন্মজয়ন্তীতে দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করেছে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ। বৃহস্পতিবার সকালে সার্কুলার রোডে তাঁর সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয় বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায়। উপস্থিত ছিলেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ, পশ্চিমবঙ্গ শাখার সহ সভাপতি ড. মহুয়া মুখার্জি, সাধারণ সম্পাদক শম্পা বটব্যাল সহ বিশিষ্ট জনেরা। বাংলা ভাষার প্রচার এবং প্রসার, বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে ভাষার বীজ আরও গভীর ভাবে বপন করা, বাংলার কৃষ্টি- সংস্কৃতিকে, ভাষাকে শুদ্ধ ভাবে প্রচার করা লক্ষ্য বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের। মাইকেল মধুসূদনের দ্বিশতবর্ষে ভারত এবং বাংলাদেশে একগুচ্ছ কর্মসূচি, অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। ২৫ জানুয়ারি থেকে অনুষ্ঠানের সূচনা হল। খিদিরপুর, হিন্দু কলেজ, বিশপ কলেজ সহ পশ্চিমবঙ্গের যেখানে যেখানে মধুসূদন ছিলেন, পড়াশোনা করেছেন, তাঁর স্মৃতি বিজড়িত সেসব জায়গায় নানা সময়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। বাংলাদেশে যেসমস্ত অঞ্চলে তাঁর স্মৃতি জড়িয়ে, সেসব জায়গাগুলি বাংলাদেশ সরকারের সহযোগিতায় পুনরুদ্ধার এবং সংস্কারের চেষ্টা চালাচ্ছে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ । ২৯ জুন, মধুসূদনের প্রয়াণ দিবসে, সাগরদাঁড়িতে অনুষ্ঠান করে সমাপ্ত হবে দ্বিশতবর্ষের অনুষ্ঠান। বৃহস্পতিবারের আলোচনা সভায় উপস্থিত বিশিষ্ট জনেরা আলোচনা করেন মধুসূদনের সাহিত্য, কর্ম, ব্যাপ্তি, বিস্ময়কর, বিচিত্র জীবন যাপন, পরবর্তী সাহিত্যে তাঁর লেখার প্রভাব এবং বর্তমানেও তিনি, তাঁর লেখা কতটা অপরিহার্য তা নিয়ে। বক্তাদের কথায় উঠে আসে সনেট, অমিত্রাক্ষর ছন্দ, বিনির্মাণ তত্ব সহ একাধিক বিষয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?