বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Jyotipriya Mallick: ১৫ ঘণ্টা পার, জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি জারি ইডির, বাইরে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

Pallabi Ghosh | ২৬ অক্টোবর ২০২৩ ২২ : ৩৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ১৫ ঘণ্টা পেরিয়ে গেল। এখনও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে বেরোলেন না ইডির আধিকারিকরা। তল্লাশি অভিযান চলছেই। রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা নাগাদ প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেকের বাড়িতে হাজির হন ইডির আধিকারিকরা। সল্টলেকের বাড়িতেই আছেন জ্যোতিপ্রিয়। সকালেই কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা তাঁর বাড়ি ঘিরে ফেলে। বাইরে থেকে বাড়ির ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। রাত সাড়ে ১০টাতেও পরিস্থিতি সমান। বরং জ্যোতিপ্রিয়র সল্টলেকের বাড়ির বাইরে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মন্ত্রীর বাড়ির বাইরে ভিড় সামলাতে ব্যারিকেড বসিয়েছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ, কয়লা ও গরু পাচারের পর এবার রেশন বণ্টন দুর্নীতির তদন্ত জারি ইডির। রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ১০০ কোটির সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। তাঁকে জেরা করে ইতিমধ্যেই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এরপরই প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে আচমকা ইডির হানা।
বৃহস্পতিবার সল্টলেকের বিসি ব্লকে জ্যোতিপ্রিয়র দুটি বাড়িতেই তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। বেনিয়াটোলায় তাঁর পৈতৃক বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। এর পাশাপাশি জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়কের একাধিক ফ্ল্যাটেও হাজির হয় ইডি। এদিন মোট ৮ জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। দুপু্রে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, 'জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য খারাপ। সুগার আছে। যদি মারা যায় তবে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করব।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া