সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | CARNIVAL KOLKATA : কার্নিভালের অপেক্ষায় কলকাতা

Sumit | ২৬ অক্টোবর ২০২৩ ২১ : ০৪Sumit Chakraborty
রিনা ভট্টাচার্য, কলকাতা : কলকাতা কার্নিভাল। বাংলার দুর্গাপুজোর সঙ্গে মিশে রয়েছে সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য। বিশ্বের মানুষের কাছে বাংলা তুলে ধরবে তার সংস্কৃতিকে কার্নিভালের মধ্যে দিয়ে। বিকেল ৪টেয় ঐতিহাসিক রেড রোডে শুরু হবে কার্নিভাল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা ও সুরারোপিত গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। অনুষ্ঠানের সূচনাও হবে এই নাচের মধ্য দিয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় হয়েছে তার রিহার্সালও। রেড রোডের কার্নিভালে ১৮ হাজার দর্শক প্রত্যক্ষ করবেন বাংলার দুর্গাপুজোর শিল্প সুষমা। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। থাকছেন বহু বিদেশি অতিথি। উপস্থিত থাকবেন সমাজের সর্বস্তরের বিশিষ্ট মানুষেরা। চলচ্চিত্র জগৎ থেকে সাহিত্য, শিল্প, ক্রীড়া, বাণিজ্য— ‌সমস্ত ক্ষেত্রের নক্ষত্ররা হাজির থাকবেন মঞ্চে। বস্তুত কার্নিভাল ঘিরে চাঁদের হাট বসবে রেড রোডে। কার্নিভালে মোট ৯৬টি পুজো কমিটি প্রতিমা নিয়ে অংশগ্রহণ করবে। রেড রোডে ২টি মঞ্চ তৈরি হয়েছে। ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। ইউনেস্কোকেও আমন্ত্রণ জানানো হয়েছে কার্নিভালে উপস্থিত থাকার জন্য। রেড রোডে তৈরি হওয়া দুটি মঞ্চের একটিতে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা, অন্যটিতে আমন্ত্রিত অতিথিরা। এদিনের উৎসবে বাংলার সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে। অংশগ্রহণকারী প্রতিটি পুজো কমিটি আলাদা আলাদা করে থিম তৈরি করেছে।গত বছর যত মানুষ এসেছিলেন কার্নিভাল দেখতে উদ্যোক্তাদের আশা এবার তা ছাপিয়ে যাবে। এই প্রথমবার ধর্মতলা, রেড রোড সংলগ্ন ট্রাফিক পুলিশের যে সমস্ত জায়ান্ট স্ক্রিন রয়েছে সেখানে দেখানো হবে কার্নিভাল। কার্নিভালে উপস্থিত থাকবেন কলকাতায় থাকা বিভিন্ন দূতাবাসের শীর্ষকর্তারা। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে অনেকেই কলকাতায় পৌঁছে গেছেন। দেশের বিভিন্ন রাজ্য থেকেও অনেকেই এসেছেন কার্নিভাল দেখতে। দুর্গাপুজোর মধ্যে দিয়ে বাংলা ও বাঙালির শিল্প–‌চেতনা গোটা বিশ্বে সমাদৃত। তা প্রত্যক্ষ করতেই এবার বহু মানুষ আসবেন। কার্নিভালে প্রতি বছরই বিভিন্ন সুন্দর ট্যাবলো সামাজিক উন্নয়নের বার্তা বহন করে। এবারও বহু পুজো কমিটি ইতিমধ্যেই সুন্দর ট্যাবলো তৈরি করে ফেলেছে। যে সমস্ত পুজো কমিটি অংশ নিচ্ছে, তাদের সকলেই বিশ্ববাংলা শারদ সম্মান পেয়েছে। সেরার সেরা, বিশেষ পুরস্কার, জেলার পুরস্কার, সেরা ভাবনা, সেরা প্রতিমা, সেরা পরিবেশবান্ধব, সেরা মণ্ডপ ইত্যাদি পুরস্কারে পুরস্কৃত। সল্টলেক, লেকটাউন, বেলেঘাটা, দমদম থেকে শুরু করে কলকাতার সেরা পুজো কমিটিরাই এই কার্নিভালে যোগ দিচ্ছে। প্রত্যেক পুজো কমিটিকে রেড রোড থেকে গঙ্গার ঘাট পর্যন্ত এসকর্ট করে নিয়ে যাওয়া হবে। নিরাপত্তা দেখভালের জন্য ৮ জন যুগ্ম কমিশনার এবং ১৬ জন ডিসি দায়িত্বে থাকবেন। রেড রোড ও তার আশপাশে আড়াই হাজার পুলিশ মোতায়েন থাকবে। এবছর কলকাতা ও উত্তর ২৪ পরগনার পুজো কমিটি অংশ নিচ্ছে কার্নিভালে। কার্নিভাল উপলক্ষে চলবে বিশেষ মেট্রো। এছাড়াও মধ্যরাত পর্যন্ত ১৩টি অতিরিক্ত সরকারি বাস চালানো হবে। কার্নিভালে যে পুজো কমিটিগুলি অংশ নেবে তাদের দুপুর ১২টার মধ্যে রেড রোডে পৌঁছতে হবে। সর্বাধিক ৩টি ট্যাবলো এক একটি পুজোকমিটি আনতে পারবে। শোভাযাত্রায় ১০০ জনের বেশি লোক থাকতে পারবে না। প্রত্যেকটি পুজো কমিটিকে অনুষ্ঠানের জন্য ৩ মিনিট সময় দেওয়া হবে।কার্নিভালে লোক সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরবেন শিল্পীরা। এছাড়াও রাজ্য সরকার যে সমস্ত কল্যাণমূলক প্রকল্প চালু করেছে, সেগুলির ট্যাবলো আনবে কয়েকটি পুজো কমিটি। কার্নিভাল ঘিরে বৃহস্পতিবার মধ্য রাত থেকেই রেড রোড বন্ধ করা হয়েছে। নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। ‌‌শুক্রবার, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৫৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো রাত ১০টা। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত ১১.‌১০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো রাত ১১.‌১০ মিনিটে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া