শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Tripura: তেলেঙ্গানা থেকে তিনশো অতিথি উড়িয়ে এনে শপথ নিলেন ত্রিপুরার নতুন রাজ্যপাল ইন্দ্রসেনা!

Rajat Bose | ২৬ অক্টোবর ২০২৩ ১৮ : ২৭Rajat Bose
সমীর ধর, আগরতলা: বিশাল সংখ্যক অতিথি উড়িয়ে আনার রেকর্ড গড়ে বুধবার আগরতলায় পা রাখেন ত্রিপুরার নতুন রাজ্যপাল নাল্লা ইন্দ্রসেনা রেড্ডি। বৃহস্পতিবার সকালে রাজভবনে বিজেপি–র এই প্রাক্তন সর্বভারতীয় সম্পাদককে রাজ্যের ২০ তম রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ করান ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিনহা। ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সহ মন্ত্রিসভার সদস্যরা, সরকারি আধিকারিকবৃন্দ এবং রাজ্য বিজেপি–র কর্তারা। বুধবার নতুন রাজ্যপালের সঙ্গে তেলেঙ্গানা থেকে তাঁর পরিবার পরিজন, বন্ধু–বান্ধব ও আমন্ত্রিত অতিথি মিলিয়ে তিনশোরও বেশি লোককে সরকারি খরচে বিমানে আগরতলায় আনা হয়েছে বলে খবর। শহরের সমস্ত প্রথম শ্রেণির হোটেল এবং অতিথিশালায় তাঁদের রাখা, উপযুক্ত খাওয়া–দাওয়া এবং আপ্যায়নের ব্যবস্থা সমেত প্রত্যেককে কী উপহার দেওয়া যায় এইসব নিয়ে সরকারি প্রশাসনের আধিকারিকদের হিমসিম খেতে দেখা যায়। ত্রিপুরার মতো ছোট্ট একটি গরিব পাহাড়ি রাজ্যে অতীতে আর কোনও রাজ্যপালকে শপথের আগে এত অতিথি নিয়ে আসতে দেখা যায়নি। ফলে সরকারি টাকার অপব্যয় নিয়ে বিভিন্ন মহলে তুমুল সমালোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার ত্রিপুরা হাইকোর্টে দু’‌জন নতুন বিচারপতিকেও শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি। শপথ নেন বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থ এবং বিচারপতি বিশ্বজিৎ পালিত। প্রথম জন ত্রিপুরা জুডিশিয়াল অ্যাকাডেমির প্রাক্তন অধিকর্তা। বিচারপতি বিশ্বজিৎ পালিত রাজ্যের প্রাক্তন আইন সচিব। দু’‌বছর অতিরিক্ত বিচারপতি থাকতে হবে তাঁকে। এই দু’‌জনকে নিয়ে ত্রিপুরা হাইকোর্ট ন্যূনতম প্রয়োজনীয় সংখ্যক ৫ জন বিচারপতি পেল। প্রধান বিচারপতি অপরেশ কুমার সিনহা বাদে আগে থেকে দায়িত্ব পালন করছেন বিচারপতি অরিন্দম লোধ এবং বিচারপতি টি অমরনাথ গৌড়। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া